টলিউডের এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। কিছুদিন আগেই তিনি সিনেমায় পা রেখেছেন। তার অভিনয় দক্ষতায় মুগ্ধ সকলেই। কিন্তু তার ইনস্টাগ্রম পোস্ট রীতিমতো অনুরাগীদের প্রেমে পড়তে বাধ্য করেছেন।
মানুষের জীবনে প্রেম সর্বদাই একটি তাৎক্ষণিক বস্তু। প্রেম আসে প্রেম যায়, কত মানুষের প্রতি তো ভালোবাসা জমতে থাকে। কখন কার কাকে ভালো লাগবে একথা কেউ আগে থাকতেই বলতে পারেনা।
আর এখানে ভালো লাগার মানুষ যখন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য তাহলে তো আর প্রশ্নই নেই। সম্প্রতি ইনস্টাগ্রামে তিনি তার নিজের একটি ছবি পোস্ট করেছেন।খোলা পিঠ আর লাল লিপস্টিকে তিনি হট। সঙ্গত দিয়েছে লাল নেলপলিশও। চোখ-মুখে মায়ার রেশ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন “আরে আরে সাবধান!!! আর একটু হলেইতো আমার প্রেমে পড়ে যেতে।” সঙ্গে এক উইঙ্ক ইমোজি। ক্যাপশন দেখেই অনেকে বুঝেছেন রীতিমত মজার মেজাজে আছেন অভিনেত্রী। তবে অনুরাগীরা সে কথা শুনবে কেন? তার মায়ায় বুদ হয়ে আছেন সকলেই।
কমেন্টবক্সে একেবারে ঝড় উঠেছে।একজন লিখেছেন ‘আগে বলতে হতো’। আর একজনের বক্তব্য, “এই কথা আগে বলে দিলে কত ভাল হতো।”
অভিনেতা গৌরব রায়চৌধুরির সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে কিছুদিন আগে। তারপর থেকেই তিনি নিজেকে সিঙ্গেল বলেই দাবি করে এসেছেন।যদিও সূত্রের খবর কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা গৌরব। আর তখন তার খবর নিয়েছিলেন শ্রীমা । যদিও তেমন কোন গুরুত্ব আসেনি ওই দিক থেকে।
তবে কার জন্য এই সতর্কবাণী অভিনেত্রীর আপাতত এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনুরাগীরা।
View this post on Instagram






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার