খোলামেলা পোশাকে নেট মাধ্যমে হাজির পায়েল সরকার, ‘দিলীপদা একটু রগড়ে দিন তো’, কটাক্ষের মুখে অভিনেত্রী!

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক ভাবে অভিনয় করছেন তিনি।ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করে ইতিমধ্যে দর্শকদের কাছে পরিচিত মুখ তিনি।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে বি জে পি হয়ে নির্বাচনে নেমেছিলেন। কিন্তু পরাস্ত হন। তারপর থেকেই রাজনীতিতে আর দেখা যায়নি তাকে। বরং নিজের কাজ নিয়েই ব্যস্ত অভিনেত্রী। তাই আপাতত রাজনীতির ময়দানে তাকে দেখা যাচ্ছে না।

তবে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মডেলিং ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন তিনি। যদিও এটাই প্রথম না, একাধিকবার কটাক্ষের স্বীকার তিনি। এমনকি টলিউডের নুসরত থেকে মিমি, শ্রাবন্তী থেকে তনুশ্রী সকলেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন। নেট নাগরিকরা সর্বদাই আক্রমণে ব্যস্ত।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের খোলামেলা পোশাকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে সুইমিং পুলের পাশে নীল গাউন পরে বসে থাকতে। ছবি আপলোড করে পায়েল লিখেছেন, ‘সানডে মুড!’ ছবি দেখেই নেটিজেনদের চোখ গেছে অভিনেত্রীর উন্মুক্ত পায়ের দিকে। ছবিতে একেবারে নেট মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পরেই আলোড়ন পরে যায়।বিভিন্ন কুমন্তব্য ভরে যায় কমেন্ট বক্স। একজন নেট নাগরিক আবার বি জে পি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে টেনে এনে বলেছেন ‘দিলীপদা রগড়ে দেবেন!’ প্রসঙ্গত শিল্পীদের রাজনীতি যোগ নিয়ে এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছিলেন ” ‘ রগড়ে দেব!’

 

View this post on Instagram

 

A post shared by Paayel Sarkar (@paayelsarkar)

কেউ কেউ আবার লিখেছেন , ভোটের আগে এসব করলে ভোটে জিততে পারতেন। যদিও এসব নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী। অনেকেই এই ছবিতে অভিনেত্রীর নতুন লুকের প্রশংসা করেছেন।

খোলামেলা পোশাকে নেট মাধ্যমে হাজির পায়েল সরকার, 'দিলীপদা একটু রগড়ে দিন তো', কটাক্ষের মুখে অভিনেত্রী!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles