তাহলে কি ফের ভাঙনের ইঙ্গিত টলিপাড়াতে? দীর্ঘ সাত বছরের সাংসারিক জীবনে ভাঁটা পড়েছে সোহিনী ও সপ্তর্ষির? সপ্তর্ষির ফের বিয়ের পিঁড়িতে বসার ছবি নিয়ে তুমুল শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়াতে। রীতিমতো খুশি হয়ে সপ্তর্ষি পালন করছে বিয়ের সব নিয়ম এ অন্যদিকে স্ত্রী সোহিনী সব জেনেশুনেও চুপ। কোনওরকম ডিভোর্সের ঘটনাও কানে আসেনি, তাহলে সোজা ছাদনাতলায় কী করছেন সপ্তর্ষি?
না! ঘাবড়ে যাবেন না, আসলে বিয়েটা সপ্তর্ষি করছে না, করছে শ্রীময়ীর ছোটো ছেলে ডিঙ্কা। শ্রীময়ী ধারাবাহিকেই নিজের বিয়ের দৃশ্যের সমস্তরকম রীতিনীতি মন দিয়ে মেনে চলেছে ডিঙ্কা ওরফে সপ্তর্ষি। সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী মাথায় টোপর দিয়ে ধুতি পাঞ্জাবী পরে বিয়ের পিঁড়িতে বসেছে সে। বর্তমানে শ্রীময়ী ধারাবাহিকে ডিঙ্কার বিয়ে দেখানো হচ্ছে, পুরনো প্রেমিকা অর্ণাকে ভুলে এখন কিয়াকে জীবনসঙ্গী রূপে বেছে নিয়েছে ডিঙ্কা।
এবার ফেরা যাক ডিঙ্কা থুরি সপ্তর্ষি জীবনে। তার এই বরবেশ দেখে কি প্রতিক্রিয়া দিলেন স্ত্রী সোহিনী? সপ্তর্ষিকে এরকম বরবেশে দেখে বেশ উপভোগই করেছেন সোহিনী। তিনি জানান, সাত বছর আগে তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন স্রেফ রেজিস্ট্রি ও সিঁদুরদানই হয়েছিল। তাই স্বামীকে বরবেশে দেখার সৌভাগ্য মেলেনি তখন। এখন এভাবে এই বিষয়টি বেশ উপভোগ করেছেন তিনি।
সম্প্রতিই করোনা পরিস্থিতিতেও দু’দিন ধরে নিজেদের বিবাহবার্ষিকী পালন করেন এই যুগল। ১লা আগস্ট বন্ধুরা বাড়িতে এসে কেক কেটে তদের বিবাহবার্ষিকী পালন করেন ও তার পরদিন ২রা আগস্ট, তাদের বিয়ের আসল দিন দুজনে একান্তে সময় কাটান তারা। সেই সব মুহূর্তের ছবি নিজেরাই সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন তারা।





