টলিপাড়ায় বাজল বিয়ের সানাই, চুপি চুপি বিয়ে করে ফেললেন শ্রুতি দাস? মাথায় সিঁদুর পরে, বরকে জাপটে ধরে ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়

টলিউডে পরিচালক অভিনেত্রী জুটি নতুন কিছু না। বরং দীর্ঘদিন ধরেই এই ধারা চলে আসছে ইন্ডাস্ট্রিতে। এই মুহূর্তে টলিপাড়ায় অভিনেত্রী শ্রুতি দাস এবং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সম্পর্কের কথা সর্বজনবিদিত। শ্রুতি দাস বর্তমানে দেশের মাটি ধারাবাহিকে জনপ্রিয় মুখ। তবে ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে তিনি শুরুতে জনপ্রিয় হয়ে ওঠেন।

তবে এই ধারাবাহিকের মাধ্যমে তিনি যেমন টলিপাড়ায় নিজেকে প্রতিষ্টা করেন তেমনি খুঁজে পান তার কাছের মানুষকে। স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে সম্পর্কের শুরু এই ধারাবাহিক থেকেই। ত্রিনয়নী ধারাবাহিকে ক্যামেরার পিছনে ছিলেন স্বর্ণেন্দু।শুরুর দিকে পরিচালক তেমন গুরুত্ব না দিলেও সময়ের সাথে সম্পর্কে বাঁধা পড়েন।

অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই দেখা যায় সম্পর্কের শুরু থেকেই কোনরকম রাখঢাক করেননি। বরং নিজেদের মধ্যে কাটানো মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।কখনও প্রেমিকের সাথে আটটি তো কখনও সুইমিং পুলে হবু বরের সাথে জলকেলি। সবটাই করেছেন খুল্লাম খুল্লা।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। কিছুদিন আগেই বরের জন্মদিনের ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।তবে সম্প্রতি তিনি বেশ কিছু ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই শোরগোল পড়ে গেছে নেট পাড়ায়।ছবিতে দেখা যাচ্ছে প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দার জাপটে ধরে আছেন তার ভালোবাসার শ্রুতিকে। আর শ্রুতির সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর। ছবি ভাইরাল হতেই নেট মাধ্যমে শোরগোল পড়ে গেছে। তবে কি বিয়ে করে ফেললেন এই জুটি?

যদিও সেই প্রশ্নের উত্তরে বেশ রহস্য। শ্রুতি সংবাদমাধ্যমে জানান, ‘শুট ছিল। সেখান থেকে ওর সঙ্গে পাবে গিয়েছিলাম। সেই কারণেই সিঁদুর।’ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন আমার ইম্পারফেক্টলি পারফেক্ট হবু বর, তোমায় ভালবাসি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles