আর দিন কয়েক পরেই আসতে চলেছে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। নীল রঙের আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ দেখে আনন্দে উদ্ভাসিত বাঙালি। ঝকঝকে শারদপ্রাতে রোদে টগবগে উৎসাহে ফুটছে আপামর জনতা।
আগামী ৬ই অক্টোবর মহালয়া।ঐদিন ভোরবেলায় চ্যানেলে চ্যানেলে দেখানো হবে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি। প্রত্যেক বছরের মতো এই বছরও চ্যানেলের মধ্যে লেগে থাকছে লড়াই যে কোন চ্যানেলের মহিষাসুরমর্দিনীকে ভালো বলবেন দর্শকরা? যে যতটা পারছে ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করছে আর তা দেখাতে গিয়েই মহিষাসুরমর্দিনীর কলাকুশলীরা হচ্ছেন বেজায় ট্রোলড।
জি বাংলায় এবার দুর্গা সাজছেন শুভশ্রী গাঙ্গুলী। যার জন্য ইতিমধ্যেই তাকে শুনতে হয়েছে হাজার একটা কথা। মা হওয়ার পর তার যে ওজন বেড়েছিল তা তিনি এখনো পুরো ঝরিয়ে ফেলেননি। তাকে মোটা, মুটকি অনেক কিছু বলে ট্রোল করে যাচ্ছেন নেটিজেনরা। আর এবার ট্রোলের শিকার হলেন যমুনা ঢাকি শ্বেতা ভট্টাচার্য।
তিনি জি বাংলার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান নানারূপে মহামায়াতে সাজছেন পার্বতী। এছাড়াও আরও একটি বিশেষ চরিত্রে তাকে দেখা যাবে সেদিন। তার শুট এর কিছু মূহুর্ত জি বাংলার ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। সেখানেই কমেন্ট বক্সে নেটিজেনরা তাকে ট্রোল করতে শুরু করে দেন।
একজন তাকে রীতিমত লিখে দেন ‘ভাড় মে যা তু’। আরেক নেটিজেন তাকে বকেশ্বরী বলে ডেকেছেন। তিনি প্রশ্ন করেছেন,তার ঢাকটা সঙ্গে থাকবে তো? এই রকম ভাবেই কমেন্ট বক্স ভরে গিয়েছে যমুনার উদ্দেশ্যে ট্রোলে। যদিও যমুনার ঢাকির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।তবে পার্বতী চরিত্রে তিনি মহালয়ার ভোরে কীরকম অভিনয় করেন সেটাই এখন দেখার।





