টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি সম্প্রতি বড়পর্দায় পা রাখছেন। তাঁর নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’ চলতি মাসেই মুক্তি পাচ্ছে। ছবির প্রচারের জন্য নায়িকা বর্তমানে বেশ ব্যস্ত। সম্প্রতি এক ইভেন্টে উপস্থিত থাকাকালীন একটি অবাক করা ঘটনার মুখোমুখি হন তিনি। নায়িকার এক অনুরাগী সরাসরি এগিয়ে এসে শ্যামৌপ্তির পায়ে হাত দিয়ে প্রণাম করেন।
ভিডিয়োতে দেখা যায়, নায়িকা এবং ঋষভ বসু ছবির প্রচারের জন্য ইভেন্টে ঢুকছেন। সেই সময়ই এক ভক্ত এগিয়ে এসে নায়িকাকে হাত জড়িয়ে প্রণাম করতে চায়। শ্যামৌপ্তি প্রথমে একটু সরিয়ে নেন। এরপরও ভক্তের আবদারে নিজে হাতে সেলফি তোলেন। এমনকি ফোন ধরেও ভক্তকে সেলফি তোলায় সাহায্য করেন। এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
‘ফুলপিসি ও এডওয়ার্ড’ ছবির ট্রেলারে দেখা গেছে জমিদার মনীন্দ্র চন্দ্র নন্দীর তৃতীয় বিয়ের প্রস্তুতি চলছে। তাঁর দ্বিতীয় স্ত্রী চোখের জল ফেলছেন। তৃতীয় স্ত্রীর আগের জীবনের কিছু ঝলকও উঠে এসেছে। ট্রেলারে মনীন্দ্রর কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়েছে। এছাড়া বিভিন্ন চরিত্রের মধ্যে জটিল সম্পর্কও ফুটে উঠেছে।
ট্রেলারে ‘ফুলপিসি’ চরিত্রটি ঘোড়ার ক্ষুরে উলের কাঁটা হাতে উল বুনতে বুনতে নাটকের মaঞ্চে প্রবেশ করে। এরপর বিয়ের আসরের মুহূর্তগুলো দেখানো হয়েছে। মনীন্দ্রের অকাল মৃত্যু এবং তার পরের পাকে জটের দৃশ্যও উঠে এসেছে। জমিদারের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে পুলিশ বুঝতে পারে প্রত্যেকেরই যথেষ্ট মোটিভ ছিল। ‘ফুলপিসি’ কি সত্যিই খুনের রহস্য উদঘাটন করতে পারবে, তা দেখতে হলে প্রেক্ষাগৃহে যেতে হবে।
আরও পড়ুনঃ দাদু ছিলেন অন্যতম নামী ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা, আত্মীয় ছিলেন বিমল রায় থেকে শুরু করে ধর্মেন্দ্র! প্রচুর সম্পত্তি, সত্যজিৎ-প্রেম থেকেই বিনোদন জগতে পা রাখা! অনীক দত্তের জীবন যেন সিনেমারই মতো!
শ্যামৌপ্তি এবং ঋষভের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, কনীনিকা বন্দোপাধ্যায়, অনামিকা সাহা, রাইমা সেন, সৌম্য মুখোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, রজতাভ দত্ত এবং অনন্যা চট্টোপাধ্যায়। ছবির মুক্তি ২৯ মে। ইতিমধ্যেই ট্রেলার প্রকাশিত হয়েছে এবং দর্শকেরা ছবির গল্প ও চরিত্রগুলো নিয়ে উৎসাহী।






