টেলিভিশনের পর্দার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ শুরু থেকেই এই ধারাবাহিক দর্শকের মনে স্থান করে নিয়েছে। বিগত দু’মাস ধরে এই ধারাবাহিক নাগাড়ে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে। মিঠাইকে প্রথম স্থান থেকে সরায় কার সাধ্যি।
এখন যদিও লকডাউনের কারণে ‘শুট ফ্রম হোম’ চলছে, কিন্তু তা-ও প্রথম স্থান ছাড়েনি ‘মিঠাই’। এখন এই ধারাবাহিকে চলছে ডাবল টুইস্ট। একদিকে চলছে মিঠাই ও সিডের ডিভোর্স পর্ব। কিন্তু মিঠাইকে ডিভোর্স দিতে যেন মন সায় দিচ্ছে না সিডের। অন্যদিকে, রাতুল ও শ্রীতমার বৈবাহিক সম্পর্কও দিনদিন জটিল হয়ে উঠছে। তা ক্রমেই মিঠাই ও সিদ্ধার্থের বিয়ের মতোই অবস্থা হচ্ছে।
আরও পড়ুন- গল্পের নতুন মোড়! সৌজন্য-গুনগুনকে কাছাকাছি আনতে নতুন চাল শ্বশুরমশাইয়ের
ধারাবাহিকের প্রথম থেকেই দেখা গিয়েছে যে সিডকে নানানভাবে নকল করে এসেছে মিঠাই। এমন করতে গিয়ে ধরাও পড়েছে বেশ কয়েকবার। বকাও খেয়েছে। কিন্তু তবুও উচ্ছেবাবুকে ভেংচানো চাই-ই চাই।
কিন্তু এবার যা মনে হচ্ছে যে সিডের উপরেও মিঠাই ম্যাজিক কাজ করছে। সম্প্রতি দেখা গেল, মিঠাইকে নকল করছে সিড। আসলে ধারাবাহিকে দেখানো হচ্ছে যে শরীর খারাপ হওয়ার কারণে নিজেকে ঘরবন্দি করে রেখেছে সিড। কিন্তু মিঠাই তো বারবার এসে ঠিক তাঁকে উত্ত্যক্ত করেই চলেছে। শেষে একরকম বিরক্ত হয়েই মিঠাইয়ের মতো কোমরে হাত দিয়ে তাঁকে নকল করা শুরু করল সিড। তা দেখে হেসেই খুন দর্শক।
View this post on Instagram
আরও পড়ুন- কি এমন ঘটল যে ফের শ্রীময়ীর শুটিং থেকে বাদ পড়লেন জুন আন্টি!? চিন্তায় ভক্তকুল
আবার অন্যদিকে শুরু হয়েছে রাতুল ও শ্রীতমার বিয়ে নিয়ে সমস্যা। শ্রীতমা রাতুলকে বলেছে যে একবছর তাদের স্বামী-স্ত্রী হওয়ার অভিনয় করতে হবে। তারপরই রাতুলকে ডিভোর্স দিয়ে নিপার সঙ্গে রাতুলের বিয়ের ব্যবস্থা করে দেবে শ্রীতমা। এই কথা শুনে হতবাক হয় রাতুল। তাদের সম্পর্কের পরবর্তী মোড়ই বা কী হতে চলেছে, তা নিয়েও উত্তেজনা প্রকাশ করেছেন দর্শকেরা।





