বাপের বাড়ি যাচ্ছে মিঠাই, তোমার প্রতি অনেক অন্যায় করেছি না?’ অনুতপ্ত সিদ্ধার্থ

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। মিঠাই এবং উচ্ছে বাবুর দুষ্টু মিষ্টি প্রেম আর খুনসুটিতে ভরা এই ধারাবাহিক বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। তবে এবার একটি ঘটনায় ভেস্তে যেতে বসেছে মিঠাই ও সিদ্ধার্থ তৃতীয় বিয়ে।

সিঙ্গাপুরে যাওয়ার আগে সিদ্ধার্থ মিঠাই কে ডিভোর্স দিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই একেবারে শোরগোল পড়ে গেছে মোদক বাড়িতে।দাদাইও সিদ্ধার্থের এই সিদ্ধান্ত একদমই মেনে নিতে পারছেন না। মিঠাইয়ের মা এই সব দেখে আর নিজের মেয়ের অপমান মেনে নিতে নারাজ।তিনি মেয়েকে নিয়ে জনাই ফিরবেন।

শনিবার এই পর্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে। দাদাই ও হতাশ। এখন আর মিঠাই তার নাত বউ না, তাই ইচ্ছের বাইরে গিয়ে আটকাতে পারবেন না।স্বাভাবিক ভাবেই মিঠাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। গোটা বাড়িতে এই কান্ড দেখে সিদ্ধার্থ অবাক।তবুও মিঠাই এবাড়িতে থাকুক এটাই চায় সিদ্ধার্থ।

স্বাভাবিকভাবেই সিদ্ধার্থ কড়া গলায় প্রশ্ন করে তুমি কি নিজের ইচ্ছায় চলে যেতে চাও?’ অভিমানের সুরে মিঠাইয়ের পালটা উত্তর দিয়েছে, ‘মিঠাই কবে নিজের ইচ্ছায় কী করেছে?’ এমনকি এই বিয়েটাও যে সে নিজের ইচ্ছায় করেনি সে কথাও জানিয়ে দেয় সে।

তবে স্বাভাবিকভাবে মন খারাপ তার।তাই নিজের ভুল বুঝতে পেরে বলে তোমার প্রতি অনেক অন্যায় করেছি না মিঠাই?’ তবে উচ্ছেবাবুকে দোষ দিতে চায় না সে। মিঠাই জানায়, ‘তুমি নিজেকে দোষ দিও না দাদাবাবু, তুমি তো আমাকে ঠকাওনি। শুরুতেই তুমি বলে দিয়েছিলে দাদুর কথায় এই বিয়েটা তুমি করছো। আমি কিছু উপকার করেছি, তুমিও কিছু করেছো, সব শোধবোধ হয়ে গেছে’।

সিদ্ধার্থ তবুও হাল ছাড়েননি। সে ফের মিঠাইকে থেকে যাওয়ার কথা বলে।উত্তরে মিঠাই বলে কী পরিচয়ে থাকবো?’ তবে পরক্ষণেই মায়ের হয়ে সিদ্ধার্থের কাছে ক্ষমা চেয়ে বলে, ‘ যে বিয়েতে বিশ্বাস করে না, সে কী করে মিঠাইকে বউ হিসাবে মেনে নেবে? সে কী করে সংসার করবে? আমার মা-কে বুঝিও না। উনি বুঝবেন না’।

তবে কি সত্যিই মিঠাই মোদক বাড়ি ছেড়ে চলে যাবে? আগামী পর্বের দিকে তাকিয়ে সকলেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles