বিগ বস রিয়েলিটি শো নিয়ে সর্বদাই দর্শকদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। কে পাবেন সেরার সেরা পুরস্কার সেই দিকে তাকিয়ে আছেন সকলেই। বিগ বস ও টি টি নিয়ে এবারে শুরু থেকেই একাধিক বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ বিগ বসের ঘর কে যৌনতার সাথেও কটাক্ষ করেছেন।
তবে সব বিতর্ক দূরে সরিয়ে আপাতত শনিবার রাতেই দেখা যাবে কে হবেন সেরার সেরা! সোশ্যাল মিডিয়ায় এই নিয়েও তুমুল বিতর্ক শুরু হয়েছে। পরিচালক করণ জোহর পরিচালিত এই রিয়েলিটি শোয়ের মঞ্চে নতুন বিজেতা কে হবেন?
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি সমীক্ষা করা হয় সংবাদমাধ্যমের তরফ থেকে। সেখানেই উঠে এলো ফলাফল। ও টি টি গ্র্যান্ড ফিনালে তে অংশ নিয়েছে পাঁচ প্রতিযোগী। তারা হলেন দিব্যা আগারওয়াল, শমিতা শেট্টি, প্রতীক সহজপাল,রাকেশ বাপাট এবং নিশান্ত ভাট।প্রায় একমাস ধরেই কঠিন লড়াইয়ে অংশ নেন সকলে।
সোশ্যাল মিডিয়ায় সেই সমীক্ষায় দেখা যাচ্ছে অন্যান্য প্রতিযোগীদের থেকে বেশ অনেকটাই এগিয়ে দিব্যা আগারওয়াল।সমীক্ষায় দেখা যাচ্ছে ৫১.১০% ভোট দিয়ে দিব্যাকে বিগ বস ওটিটি-র বিজয়ী নির্বাচিত করেছেন। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন প্রতীক সহজপাল, সমীক্ষায় তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ২০.৩৬%। বিগ বসের ঘরের অন্যতম আলোচিত প্রতিযোগী শমিতা শেট্টি ১৫.৯২% ভোট নিয়ে তিন নম্বরে শেষ করেছেন। নিশান্ত, রাকেশ মাত্র ৬.৯২% এবং ৫.৬৯% ভোট পেয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে থেকেছেন। এখন দেখার বাস্তবে কার মুকুটে ওঠে সেরার সেরা পুরস্কার।






