বিগ বসের মঞ্চে সিদ্ধার্থের নামই নেওয়া হলো না! শো চূড়ান্ত ফ্লপ হবে, দাবি সিডনাজ ভক্তদের

গত শনিবার বিগ বস ১৫ শুরু হয়। প্রতিবারের মত এবারও সঞ্চালনা ভূমিকায় দেখা যাচ্ছে সলমান খানকে। জাকজমোক পূর্ণ গ্র্যান্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বিগ বসের প্রাক্তনীরা। জনপ্রিয় মুখ অসীম রিয়াজ ও উপস্থিত ছিলেন। কিন্তু এই প্রিমিয়ারে একবারের জন্য নাম নেওয়া হলো না সিদ্ধার্থ শুক্লার। সলমান খান বা বিগ বসের বাকি কেউই এই বিষয়ে কোনো কথাই বলেনি। যা দেখে রীতিমত ব্যাথিত সিডের ভক্তরা।

বিগ বস ১৩ সিজন ছিল অন্যতম জনপ্রিয় সিজন। সেই মরশুমে চ্যাম্পিয়ান ছিলেন সিদ্ধার্থ।এই সিজেনেই সিদ্ধার্থের সাথে শেহনাজ গিলের সম্পর্ক প্রকাশ্যে আসে।পাশাপাশি এই সিজন ছিল একেবারে হিট। সেই সিজনের বিজেতার নাম না নেওয়ায় ক্ষুব্ধ অনুগামীরা।তাই তাদের দাবি এবারের সিজন একেবারে ফ্লপ হতে চলেছে।

বিগ বসে থাকার সময় একবার হাসপাতালে ভর্তি হতে হয় সিদ্ধার্থকে। সেই কথা মনে করিয়ে দিয়ে তাদের দাবি
হাসপাতাল থেকে ছেলেটা দুদিনের মধ্য়ে আপনাদের শোয়ে ফিরেছিল যাতে আপনাদের টিআরপি বাড়ে।’ তো কারও মতে, ‘বিগ বস’র আসল রাজা তো সিদ্ধার্থই। সলমন তাই ইচ্ছে করেই নাম নেননি।

গত মাসেই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থ শুক্লার। তার মৃত্যুর খবরে রীতিমত আবেগে ভেসেছেন অনুগামীরা। চোখের জল বাঁধ মানেনি। তাই তারা দাবি করছেন অভিনেতা সলমান খানের অন্তত একবার উচিত ছিল সিদ্ধার্থের নাম নেওয়া বা কোনো ট্রিবিউট ভিডিও রাখা। স্বাভাবিক ক্ষুব্ধ ভক্তরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles