বিক্ষোভরত দুই কৃষককে পিষে দিল বিজেপি নেতার ছেলের গাড়ি, মৃত মোট ৮, রণক্ষেত্রে পরিণত উত্তরপ্রদেশের লখিমপুর

কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়িতে চাপা পড়ে মৃত্যু হল বিক্ষোভ দেখানো দুই কৃষকের। আরও ২ কৃষককে গুলি করার মারার অভিযোগ। এই ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করল উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ি। এই সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত ৪ কৃষক-সহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা সামনে আসার পরই তীব্র নিন্দা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

https://twitter.com/MamataOfficial/status/1444686577507057668?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1444686577507057668%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Futtar-pradesh-violance-broke-out-in-lakhimpur-kheri-at-least-6-dead_407381.html

জানা গিয়েছে, গত ৩রা অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যের সফরের প্রতিবাদ করে সেদিন সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার কৃষকরা। অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি এসে পিষে দেয় দুই কৃষককে। জানা গিয়েছে ওই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে। এই খবর জানাজানি হতেই হিংসা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কিন্তু এদিকে অজয় মিশ্রের দাবী, তাঁর ছেলে কনভয়ে ছিল না।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ছড়িয়ে পড়েছে যাতে দেখা গিয়েছে প্রতিবাদীরা গাড়ি জ্বালিয়ে দিয়েছে। গাড়ির পাশেই পড়ে একটি মৃতদেহ। কৃষক মৃত্যুর ঘটনার জেরে উত্তর ভারতের কৃষক সংগঠনগুলি জেলাশাসক দফতরে বিক্ষোভের ডাক দেয়।

সংযুক্ত কৃষক মের্চার তরফে দাবী করা হয় যে লখিমপুর খেড়িতে দুই কৃষকের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন ৮ জন। অভিযোগ, রাস্তার পাশে প্রতিবাদী কৃষকরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় তাদের পিষে দেয়।

কিন্তু কেন কেন্দ্রীয় মন্ত্রীর সফরের বিরোধিতা করছিলেন কৃষকরা? জানা গিয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র মন্তব্য করেছিলেন যে “কৃষকদের বিদ্রোহ কিছু নয়। এইরকম বিদ্রোহ ১০-১৫ মিনিটে ঠান্ড করে দেওয়া যাবে”।

কৃষক বিক্ষোভ নিয়ে কৃষক নেতা ডা দর্শন পাল বলেন, “বিক্ষুব্ধ কৃষকরা আজ রাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের কপ্টার ঘেরাও করার পরিকল্পনা করে। ওই কর্মসূচি শেষ হওয়ার পর কৃষকরা ঘরে ফিরছিলেন। এর মধ্যেই ২ কৃষককে পিষে দেয় কনভয়ের গাড়ি”। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশ প্রশাসন ওই ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে।

RELATED Articles