নিজের চেহারা নিয়ে তেমন মাথা ব্যথা নেই। প্রায় ষাটের গন্ডি ছুঁয়েছেন শিলাজিৎ মজুমদার (Silajit Majumdar)। তবে এই সংগীত শিল্পীর যে মনের বয়স হয়নি তা বোঝা যায় পোস্টগুলিতেই। ফিটনেসের দিক দিয়েও তিনি টেক্কা দেবেন যুবকদের। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে সকলকে চমকে দিয়েছিলেন। এবার তিনি চমকে দিলেন তার লুক দিয়েই।
গায়ক শিলাজিৎ মজুমদার (Silajit Majumdar) মুখভর্তি সাদা দাড়ি গোঁফ, মাথায় উসকো খুশকো পাকা চুল, নিমেষেই সব গায়েব একেবারে নিজের লুক পাল্টে ফেললেন। নিজেকে একেবারে পাল্টে ফেললেন গায়ক। সামনেই মুক্তি পেতে চলেছে শিলাজিৎ অভিনীত ছবি অযোগ্য। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর স্বামীর চরিত্রে দেখা যাবে তাকে। তবে ঋতুপর্ণা নন অপর এক সুন্দরীর কথাতেই নিজের চেহারায় বদল করেছেন। শিলাজিতে অবাক করা ট্রান্সফরমেশন এর ভিডিও শেয়ার করেছেন সেলিব্রেটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দা। ছবি মুক্তির আগেই অনুরাগীদের নতুন লুকে ধরা দিলেন শিলাজিৎ (Silajit Majumdar)।
জলি চন্দা জানান, শিলাজিৎ (Silajit Majumdar) একবারে কেয়ার ফ্রি মানুষ। নিজের লুক নিয়ে মোটেই ভাবতে রাজি নন। জানা গেছে নাকি স্বস্তিকা মুখোপাধ্যায়ের জোরাজুরিতেই তিনি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দার কাছে তাই চেঞ্জ করতে গিয়েছিলেন। জলি জানিয়েছেন, “ওঁনার আসন্ন কাজের জন্য এই মেকওভারটা দরকার ছিল। আমরা দুজনেই স্বস্তিকাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই”।
জলির হাতে হেয়ার স্টাইল করে চেনাই যাচ্ছে না শিলাজিৎকে (Silajit Majumdar)। শিলাজিতের বয়স একদম কমে গেছে। ছবি প্রকাশের আগেই কুচকুচে কালো চুল ফাটাফাটি লুকিয়ে দেখা দিচ্ছেন শিল্পী। জলির প্রশ্ন, “কী মনে হচ্ছে কার মতো দেখাচ্ছে তাঁকে?” এ প্রশ্নের জবাব দিয়েছেন নেটিজেনরা। শিলাজিৎ কে দেখতে নাকি জিতের মত লাগছে মেনে নিয়েছেন নেট নাগরিকেরাও। শিলাজিৎ (Silajit Majumdar) লিখেছেন, “গুরু কী করেছো… একদম আমার বয়সী লাগছে যে। সুস্থ থেকো ভালো থেকো, সর্বদাই ইয়াং হয়ে থেকো।” কিছুদিন আগেই স্বস্তিকার সঙ্গে ছবি পোস্ট করে শিলাজিৎ (Silajit Majumdar) ক্যাপশন দিয়েছিলেন, “বিউটি অ্যান্ড বিস্ট”। তাই দেখেই হয়তো স্বস্তিকা কিছু বলেছেন। তাই গায়কের এই পরিবর্তন।
উল্লেখ্য, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য ছবিতে সদ্য চাকরিহারা ব্যাঙ্ককর্মী রক্তিমের চরিত্রে দেখা যাবে শিলাজিতকে (Silajit Majumdar)। তাঁর স্ত্রী পর্ণার ভূমিকায় থাকবেন ঋতুপর্ণা। আচমকাই পর্ণার জীবনে ফিরে আসবে পুরোনো প্রেম প্রসেন (প্রসেনজিৎ)। তারপর সম্পর্কের টানাপোড়েন ঠিক কোন মোড় নেবে? তা জানতে অবশ্যই যেতে হবে প্রেক্ষাগৃহে ৭ ই জুন অযোগ্য ছবিটি দেখতে।






