রাশি পরিবর্তন শনিদেবের, ভাগ্যে সুখ আসবে ৩ রাশির, রাজার হালে থাকবেন এরা, বাড়বে ধনসম্পত্তি

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয়ে থাকে কর্মফলের দেবতা। মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনিদেব। ফলে শনিদেবের আশীর্বাদে কারোর উপর ঝরতে পারে অপার সুখের বৃষ্টি। আবার শনিদেবের কুদৃষ্টির জেরে রাজা থেকে ফকিরও হতে পারে মানুষ।

বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। আগামী বছর মীন রাশিতে স্থানান্তর ঘটবে শনির। বর্তমানে পূর্বা ভাদ্রপদের দ্বিতীয় অবস্থানে রয়েছেন শনিদেব। ১৮ আগস্ট থেকে বিপরীত দিকে যাবে ও একই নক্ষত্রের প্রথম অবস্থানে প্রবেশ করবে। আবার আগামী ৩ অক্টোবর শতভিষা নক্ষত্রের চতুর্থ স্থানে প্রবেশ করবেন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির এই পুরো ৯৭ দিনের গতি নানান রাশির জন্য খুব উপকারী হবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

শনির এই নক্ষত্র পরিবর্তন দারুণ উপকারী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। বছরের পর বছর ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সময়। সম্পত্তি বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। মায়ের স্বাস্থ্য সম্পর্কিত সুখবর পাবেন এরা। এই রাশির জাতক-জাতিকা, যারা কোনও ব্যবসায় জড়িত, তাদের জন্য এই সময়টা খুব শুভ হতে চলেছে।

কন্যা রাশি

শনির রাশি পরিবর্তন খুবই উপকারী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। কোনো মামলা আইনি জটিলতায় আটকে থাকলে এই সময় তাতে বিজয়ী হবেন এরা। যারা ব্যবসা করছেন তারা সময় কোনও ভালো খবর পাবেন। এই রাশির জাতক-জাতিকারা সম্পত্তি বাড়ানোর জন্য যদি কোনও বিনিয়োগ করে থাকেন, তাহলে বেশ লাভবান হবেন। 

কুম্ভ রাশি

শনির রাশি পরিবর্তন খুব শুভ হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। পরিবারের সদস্যদের আশীর্বাদ পাবেন এরা এই সময়। শনির আশীর্বাদ থাকবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এর ফলে সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি পাবে এদের। ব্যবসায় দারুণ লাভ হবে। এই সময় অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles