লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, নানান রাজনৈতিক নেতাদের তর্জন, গর্জন যেন ততই বাড়ছে। নিজের বিপক্ষকে তো আক্রমণ করছে বটেই, সঙ্গে কসুর করছেন না সাংবাদিকদেরও। এবার সাংবাদিকদের উপর মেজাজ হারালেন বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায় (Saugata Roy)। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার ফের এক তৃণমূল প্রার্থী বিতর্কে জড়ালেন।
কী ঘটেছে ঘটনাটি?
লোকসভা নির্বাচনে দমদম থেকে ফের সৌগত রায়কেই (Saugata Roy) প্রার্থী করেছে তৃণমূল। এই কেন্দ্রে গত তিনবারের সাংসদ তিনি। ফলে তাঁর উপরেই ভরসা রেখেছে দল। ফলে ভোট প্রচারেও নিয়মিত বেরচ্ছেন। আর এও ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়ে বেজায় চটে গেলেন তৃণমূল প্রার্থী যার জেরে ভোটের আগে বেশ বিতর্কের মুখে পড়লেন তিনি।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে এক সাংবাদিকের প্রশ্নে তাঁকে আক্রমণ করেন সৌগত রায় (Saugata Roy) (ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২x৪৭)। ভিডিওতে দেখা গিয়েছে, এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করছেন, “১৫ বছরের সাংসদ আপনি, নিজের লোকসভা কেন্দ্রে কী কী কাজ করেছেন এই ১৫ বছরে”?
এই প্রশ্ন শুনেই রীতিমতো মেজাজ হারান সৌগত রায় (Saugata Roy)। সাংবাদিকের বুম ঠেলে সরিয়ে দেন তিনি। বেশ রেগে গিয়ে বলেন, “এত প্রশ্ন এত সহজে করা যায় না। কী কাজ করেছি তার জবাব দেব না”। সেই ভিদিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী কোনও প্রতিক্রিয়া দেননি।
বলে রাখি, একদিন আগেই ভাইরাল হয়েছে অন্য এক তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও। সেখানেও তাঁকে এক মহিলা সাংবাদিকের উপর মেজাজ হারাতে দেখা গিয়েছে। নির্বাচন নিয়ে প্রশ্ন করতেই মহিলা সাংবাদিকের দিকে রীতিমতো তেড়ে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আঙুল উঁচিয়ে অভব্য আচরণ করেন তিনি। আর এরপর সামনে এল আরও এক তৃণমূল প্রার্থীর (Saugata Roy) এই কাণ্ড। কেন বারবার এভাবে সাংবাদিকদের আক্রমণ করছেন শাসক দলের নেতারা? তবে কী হারের ভয় থেকেই এমন আক্রমণ? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
প্রসঙ্গত, এর আগেও এমন নানান বিতর্কে জড়িয়েছেন সৌগত রায় (Saugata Roy)। সন্দেশখালির মহিলারা তাদের উপ্রর হওয়া অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার সাগরেদদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে ধ’র্ষ’ণে’র মামলাও দায়ের হয়। সেই সময় সৌগত রায় দাবী করেছিলেন, “সন্দেশখালিতে মহিলাদের উপর কোনও অত্যাচার হয়নি। অত্যাচারের কোনও প্রমাণ নেই”। সেই মন্তব্যের ফলেও বেশ বিতর্কে জড়িয়েছিলেন তিনি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!