গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায় (Anupam Roy) সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন “সাহসী কোনও কথায়, ঠোঁট পুড়ে গিয়েছিল, স্মৃতিহীন কোন আলাপে, এ জীবন বেছে নিল? প্রতিটাদিন প্রতিটারাত কার ইশারায়, ভুলেছি শোক, হাজার চোখ খোঁজে আমায়!” ছবিটিতে দেখা যাচ্ছে তিনি খাতার পাতায় কিছু লিখছেন।
চলতি বছর মার্চ মাসের ২ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনুপম রায় (Anupam Roy) বাঙালি গায়িকা, প্রশ্মিতা পালের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। এর আগে দুবার বিয়ে করেছিলেন তিনি কিন্তু দুটি বিয়েই ভেঙে গিয়েছে। অনুপম রায়ের প্রথম স্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারই সহপাঠী। দ্বিতীয়জন গায়িকা সমাজসেবী পিয়া চক্রবর্তী। এখন তৃতীয় স্ত্রীকে নিয়ে সুখের সংসার করছেন এই গায়ক।
কিছুদিন আগে মধুচন্দ্রিমায় তুরস্কে ঘুরতে গিয়েছিলেন অনুপম-প্রস্মিতা। বিদেশের মাটিতে তাদের বিভিন্ন ছবি সোশল মিডিয়া পোস্ট করেছেন গায়ক। এই ছবিগুলি দেখে অনুপম রায়ের (Anupam Roy) অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। বিয়ের পরপরই মধুচন্দ্রিমা যাওয়ার সুযোগ পাননি কাজের চাপে। তাই বেশ কিছুদিন পরে তারা মধুচন্দ্রিমা পরিকল্পনা করেছিলেন।
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় অনুপমের (Anupam Roy) পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। গায়কের লেখার প্রশংসা করেছেন সকলেই। প্রথম থেকেই গানের কথার জাদুতে মন মজেছে অনুপম অনুরাগীদের। তার প্রথম প্লে ব্যাগ গান আমাকে আমার মত থাকতে দাও এখন হয়ে উঠেছে ভাঙা হৃদয়ের অ্যান্থেম। সেই গানের পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি অনুপমকে। গান লেখা, গান গাওয়া, গানের নির্দেশনার পাশাপাশি যে সাহিত্য রচনাতেও পোক্ত হাত অনুপমের তা কে জানতো।
মধুচন্দ্রিমায়ে যে বেশ খোশ মেজাজে কেটেছে অনুপমের, তা কারোরই অজানা নয়। তুরস্কীয় মিউজিক থেকে শুরু করে খাবার কিছুই ট্রাই করতে বাদ দিচ্ছেন না অনুপম-প্রশ্মিতা (Anupam Roy)। এমনকি সেই সব কিছু ছবিও পোস্ট করেছেন গায়ক। তুরস্কের অন্যতম আকর্ষণ সেখানকার সমুদ্র সৈকত। তুরস্কের রয়েছে একাধিক মনোরম আবহাওয়ার সমুদ্র সৈকত, পর্যটক এরা সেই জায়গাগুলি কখনোই মিস করেন না। অনুপম-প্রশ্মিতাও ঘুরে দেখেছেন সেই সব সৈকত। নিজেদের মধুচন্দ্রিমা উপভোগ করার পাশাপাশি অনুরাগীদের আপডেট দিয়েছেন।





