তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব, অশ্লীল কমেন্টের উদ্দেশ্যে গর্জে উঠলেন এই বাঙালি গায়িকা

সোশ্যাল মিডিয়ার আগমনের ফলে এখন দূর হয়েছে নিকট। সেই সঙ্গে বেড়েছে বিপদ। সোশ্যাল মিডিয়ায় এখন সহজলভ্য হয়ে গিয়েছেন তারকারা ফলে তাদের উদ্দেশ্যে যেমন সহজে শুভেচ্ছাবার্তা জানান ভক্তরা তেমনই সহজেই তাদেরকে কদর্য আক্রমণও করা যায় সোশ্যাল মিডিয়ায়।

এবার গায়িকা ইমন চক্রবর্তীকে কদর্য ভাষায় আক্রমণ করলেন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। তিনি লিখেছেন, “তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব। প্রতিটা পশমে আদর করব।”

তোমার দেহের প্রতিটা ইঞ্চি ভোগ করব, অশ্লীল কমেন্টের উদ্দেশ্যে গর্জে উঠলেন এই বাঙালি গায়িকা

যিনি লিখেছিলেন তিনি ভেবেছিলেন যে কমেন্টটি ইমনের চোখে পড়বে না। তবে কমেন্টটি গায়িকার চোখে পড়ে এবং তিনি একটি স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রতিবাদ জানিয়ে। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে আবেদন জানান যাতে ওই প্রোফাইলে রিপোর্ট করা হয়।

তার এই লড়াইয়ে পাশে দাঁড়িয়েছেন অন্য নেটিজেনরা এবং ওই ব্যবহারকারীকে যথারীতি তুলোধোনা করেছেন সকলে মিলে। ইমন লিখেছিলেন যে তার অনুগামীরা এই ব্যক্তির বিরুদ্ধে কী করতে পারে তা এবার দেখা যাক, গায়িকার কথামতো ওই ব্যক্তির প্রোফাইলে গণহারে রিপোর্ট পড়তে থাকে।

দেবীপক্ষ শুরু হতে আর কয়েকটা দিন কিন্তু তার আগেই যেন দুষ্টের দমন দুর্গার মত গর্জে উঠলেন ইমন চক্রবর্তী যার কাছে নিজের সম্মান সবার আগে এবং তাঁকে যে অসম্মান করবে তিনি তাকে এভাবেই শিক্ষা দেবেন বলে জানিয়েছেন।

RELATED Articles