বিগত কয়েক বছর ধরে তার বিভিন্ন মন্তব্যের জন্য চর্চায় রয়েছেন গায়ক। হ্যাঁ কথা বলছি রূপঙ্কর বাগচীকে (Rupankar Bagchi) নিয়ে। সম্প্রতি সরকারি অফিসের তার কদাচিৎ ব্যবহার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। তখন আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে, শোরগোল ফেলে দিলেন। রূপঙ্কর বাগচীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তার পরনে সাদা পাঞ্জাবি, মঞ্চে মাইক হাতে একাকী দাঁড়িয়ে গান গাইছেন। ছবির ক্যাপশনে গায়ক লিখেছেন, ‘বিদায়’। হঠাৎ কেন বিদায় জানালেন গায়ক, চিন্তায় পড়ে গেছেন তার অনুরাগীরা। ফেসবুকে গায়কের এমন পোস্ট ঘিরে শোরগোল পড়ে গেছে।
রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) এই পোস্টে অনেকেই প্রশ্ন করেছেন, গান ছাড়ছেন নাকি শিল্পী? চিন্তার ভাঁজ অনেকের মনে। সেই ছবির কমেন্ট বক্সে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। এক অনুরাগী লিখেছেন, ‘আমরা যারা তোমার গান জাপটে থাকি, তাদের অনুমতি ছাড়া তো এই ক্যাপশন মঞ্জুর হবে না।’, আবার অপর একজন প্রশ্ন করেছেন, ‘বিদায় কথাটার মানে কি?একজন ভালো শিল্পী কি কে একথা মানায়?’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘বিদায় এর দায় কেনো?তুমি তো industry এর উপর অনেক দায় রেখেছ, আমরা মনে রাখবো সারাজীবন’। কেউ লিখেছেন, ‘যতো দিন প্রাণ, ততো দিন গান। আপনি থাকছেন স্যার। Meditation মন ও মাথা কে শান্ত রাখতে সাহায্য করে।’ কেউ বলেছেন, ‘বন্ধু, আমারও কান্না আছে’। অপর একজন লিখেছেন, ’এ কেমন ক্যাপশন!’
এক অনুরাগী রূপঙ্করের (Rupankar Bagchi) এমন ক্যাপশনের সঠিক অর্থ খুঁজে পেয়েছেন বলে মনে করেছেন। তিনি লিখেছেন, “আপনার ‘বিদায়’ গানটা আমার খুব পছন্দের একটা গান।’ সম্ভবত নিজের ‘বিদায়’ গানের লাইন ধরেই ফেসবুকের পোস্টে এমন ক্যাপশন দিয়েছেন রূপঙ্কর বাগচী। তবে তার অনুরাগীরা পুরো বিষয়টার সঠিক অর্থ খুঁজে না পেয়ে চিন্তায় পড়ে গিয়েছেন।
উল্লেখ্য, দু’বছর আগে জনপ্রিয় শিল্পী কেকে-কে নিয়ে রূপঙ্কর বলেছিলেন, ‘হু ইজ কেকে ম্যান?’। ঘটনাচক্রে তাঁর এমন মন্তব্যের পরই কলকাতায় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কেকে-র। তারপর রূপঙ্করের সেই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে রূপঙ্কর বাগচীকে (Rupankar Bagchi) কটাক্ষের শিকার হতে হয়েছিল। এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন গায়ক। সেসময় খুনের হুমকিও পেয়েছিলেন তিনি। এই ঘটনায় ক্ষমা চান গায়ক, তাতেও লাভ হয়নি। বহুদিন চলেছে তার এই মন্তব্যকে নিয়ে কাঁটাছেড়া। এমনকি পরিস্থিতি এমন পর্যায় পৌঁছায়, রূপঙ্কর বাগচীকে নিরাপত্তা নিয়ে ঘুরতে হয়েছিল ।
প্রসঙ্গত, পুরীতে অনুষ্ঠান করতে গিয়ে বাঙালি গায়ককে নিয়ে কম উন্মাদনা দেখে এমন মন্তব্য করেছিলেন রূপঙ্কর বাগচী। এদিকে তার পরপরই কেকে-র মতো শিল্পীর এভাবে মৃত্যু হবে, তা কেউ জানত না। তাই রূপঙ্করের (Rupankar Bagchi) এই মন্তব্যকে অনেকেই ভালো চোখে দেখেনননি। সঙ্গীত জগতের অনেকেই রূপঙ্করের এই মন্তব্যের জন্য তীব্র সমালোচনা করেছেন। কোণঠাসা হতে হয়েছে গায়ককে,তার মন্তব্যের জন্য। সেই বিতর্ক এখন অতীত, তবে গায়কের ‘বিদায়’ ক্যাপশনে অনেকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তার ছবিতে কমেন্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে বহু লোকই গায়ককে ভালোবাসেন, তার এমন ক্যাপশনে চিন্তিত তারা।





