তারকাদের প্রায়ই পথপশুদের প্রতি ভালোবাসা লোটাতে দেখা যায়। বেশিরভাগ তারকাই পশুপ্রেমী। তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসেন প্রত্যেক সময়ই। কাজের ফাঁকে, অবসর সময় পেলেই খেলায় মেতে ওঠেন পশুদের সঙ্গে।
এদিন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে দেখা গেল পথপশুদের সঙ্গে খেলায় মাততে। এই কাজে তাঁকে আটকাননি অভিনেত্রীও। বরং সেই আনন্দের মুহূর্ত আবার ক্যামেরাবন্দি করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তা বোঝা গিয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবিতে দেখা যায়, শোভনের পা আটকে রেখেছেন একটি সারমেয়। দেখে বোঝা যায়, খেলার আবদার করছে গায়কের কাছে। খুশিমনে তার সঙ্গে খেলায় গায়কও মেতে ওঠেন।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই স্বচ্ছল অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এদিনের ইনস্টাগ্রাম স্টোরিতে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের পশুদের প্রতি প্রেমের মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী। অবসর সময়ে প্রায়ই পশুদের সঙ্গে খেলতে দেখা যায় গায়ককে। সেই মুহূর্তে সঙ্গী হয়েছেন অভিনেত্রীও। স্মাইলির ছবি এঁকে স্টোরিতে চিত্রটি শেয়ার করেছেন গায়ক শোভনের বান্ধবী। বোঝাই যাচ্ছে, গায়কয়ের এই কাজে সায় রয়েছে তাঁরও।
প্রায়ই দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। নিজেদের সময় কাটানোর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। এদিনও তার অন্যথা হয়নি।
পথপশুদের প্রতি শোভনের ভালোবাসার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। তবে সেই মুহূর্তের ছবি যে বান্ধবী নিজের ক্যামেরায় বন্দি করেছেন, তা অজানা ছিল শোভনের। বান্ধবীর ইনস্টাগ্রামে ছবি দেখে কিছুটা অবাক হয়েছেন তিনি।





