দেশ তথা এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক ডঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে গুগলের বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন Copy

আজ একটি বিশেষ দিন, ডঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ১৬০তম জন্মবার্ষিকী। আজকের দিনের তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা আহল গুগলের তরফে। তাঁর নামে বিশেষ ডুডল প্রকাশ করল গুগল। ডঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ছিলেন দেশের তথা এশিয়ার প্রথম মহিলা চিকিৎসকদের মধ্যে অন্যতম।

১৮৬১ সালের ১৮ই জুলাই জন্মগ্রহণ করেন ডঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। ১৮৮৪ সালে প্রথম নারী হিসেবে তিনি ভর্তি হন কলকাতা মেডিক্যাল কলেজে যা ১৯ শতকে এক বড় জোয়ার এনেছিল নারীদের শিক্ষাপ্রসারে।

পরবর্তীকালে ভারতে নারীদের তথা মহিলা চিকিৎসকদের উদ্বুদ্ধ করার জন্য এক নতুন পথের দিশা দেখিয়েছিলেন কাদম্বিনীদেবী। তবে ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে, এই নিয়ে রয়েছে বিতর্ক।

কেন? আসলে, ১৮৮৬ সালে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও আনন্দিভভাই যোশী দুজনেই তাদের মেডিক্যাল ডিগ্রী লাভ করেন। কাদম্বিনীদেবী পাশ করেছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ থেকে। আর অন্যদিকে, আনন্দিভভাই যোশী পাশ করেন আমেরিকার পেনসিলভেনিয়ায় অবস্থিত মহিলাদের মেডিক্যাল কলেজ থেকে। কিন্তু মেডিক্যাল ডিগ্রী লাভ করার পরের বছর অর্থাৎ ১৮৮৭ সালে আনন্দিভভাই হঠাৎই মারা যান।

গুগলের তরফে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়কে এই শ্রদ্ধাজ্ঞাপন বহুদিনের উপেক্ষার পর এসেছে। এর আগে কুখামবাই রাউতকে সম্মান জানালেও কাদম্বিনীদেবীকে সম্মান জানায়নি গুগল। উল্লেখ্য, রুখামবাইয়ের আটবছর আগেই কাদম্বিনীদেবী নিজের বি.এ. ডিগ্রি পেয়েছিলেন। এরপর এশিয়ার প্রথম নারী চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। এর তিনবছর পর তিনি প্রথম নারী হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেসের মঞ্চে নিজের জায়গা করে নেন।

১৮৯২ সালে কাদম্বিনীদেবী চিকিৎসাশাস্ত্রে আরও পারদর্শী হয়ে উঠতে পাড়ি দেন যুক্তরাজ্যে। সেখানে নানান জায়গা যেমন ডাবলিন, গ্লাসগ্লো, এডিনব্রাতে গিয়ে তিনি প্রশিক্ষণ নেন। এরপর কলকাতায় ফিরে কলকাতার লেডি ডাফ্রিব হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন কাদম্বিনীদেবী।

১৯২৩ সালের ৩রা অক্টোবর তাঁর মৃত্যু হয়। তবে নিজের মৃত্যুর আগে পর্যন্ত তিনি মানুষের সেবার কাজে নিজেকে নিযুক্ত করে রেখেছিলেন।

কাদম্বিনীদেবী ভারতীয় নারীদের স্বাধীনচেতা হতে শিখিয়েছিলেন। তিনি নিজে পুরুষতান্ত্রিক প্রথা ভেঙেছিলেন এবং সকল নারীকে তা ভাঙতে শিখিয়েছিলেন। ব্রাহ্ম সমাজের নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন তিনি।

কাদম্বিনীদেবীর জন্মদিন উপলক্ষ্যে তাঁর এই ডুডলটি তৈরি করেছে বেঙ্গালুরুতে বসবাসকারী বাঙালি আর্টিস্ট অদ্রিজা। এমন একটি কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন বলে জানান তিনি।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles