কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও কপিল শর্মা শো তে প্রবেশের অনুমতি পেলেন না স্মৃতি ইরানি

বর্তমানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও সুবক্তা হলেও স্মৃতি ইরানি এখনো দর্শকদের কাছে ছোটপর্দার অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়।একটা দীর্ঘ সময় প্রযোজনা সংস্থার সাথেও যুক্ত ছিলেন। এই হেন নামজাদা মন্ত্রী কিনা জনপ্রিয় রিয়েলিটি শো কপিল শর্মা মঞ্চেই প্রবেশ করতে পারলেন না। এই খবর প্রকাশ্যে আসার পরেই নেট মাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, আধ ঘন্টা তিনি সেটের বাইরেই দাড়িয়ে ছিলেন। কেউই একবারও তাকে অভ্যর্থনা জানাতে আসেনি। কিছুটা বাধ্য হয়েশেষমেশ সেট ছেড়ে বেরিয়ে যান স্মৃতি।এই খবর পরে জানাজানি হওয়ার পর রীতিমত অবাক হয়ে গেছে সকলেই।

স্মৃতি ইরানি এককথায় শিল্পের সমাহার। তিনি শুধুমাত্র একজন পোড়খাওয়া রাজনীতিবিদ বা কেন্দ্রীয় মন্ত্রী নন, তিনি একাধারে প্রযোজক অভিনেত্রী আবার লেখকও।বলিউডের সূত্র মারফত জানা গিয়েছে তাঁর লেখা বই ‘লাল সালাম’-এর প্রচারের জন্যই সম্ভবত কপিলের শো-তে এসেছিলেন তিনি। অথচ এদিকে যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আসবেন সেটা নাকি জানতেনই না স্টুডিয়োর নিরাপত্তারক্ষী! সমস্যা তৈরি হয় সেখানেই।

গোটা ঘটনা জানাজানি হওয়ার পর স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করেছে কপিল শর্মার এবং তিনি যখন জানতে পারেন যে কেন্দ্রীয় মন্ত্রী কে আধঘন্টা সেটের বাইরে অপেক্ষা করতে হয়েছিল স্বাভাবিকভাবেই বিরক্ত তিনি।এই অনুষ্ঠানের পরে তাঁর বিমানে অন্যত্র যাওয়ার কথা ছিল। উড়ান ধরার নির্দিষ্ট সময় এগিয়ে আসছে দেখে মন্ত্রী রওনা দেন বিমানবন্দরের উদ্দেশে। এই অঘটনের জন্য কপিল দায়ী করেছেন দায়িত্বে থাকা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীকেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles