ধারাবাহিকের পাশাপাশি এবার গিটার হাতে দেখা যাবে মিঠাইয়ের আদৃত কে

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। মিঠাই ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চরিত্র উচ্ছে বাবু অর্থাৎ আদৃত রায়। যার অভিনয় রীতিমত নজর কেড়েছে দর্শকদের। অভিনয় পাশাপাশি তার গানে মুগ্ধ আট থেকে আশি সকলেই।

তার নিজস্ব ব্যান্ড আছে নাম পোস্টার বয়েজ আর সেই ব্যান্ডের লিড সিঙ্গার তিনি।নব্বইয়ের দশকের সময়ে অন্যতম জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড স্ট্রিংস ভীষণ ভাবে জনপ্রিয় ছিল। কিন্তু সম্প্রতি সেই ব্যান্ড ভেঙে গেছে।বিলাল মকসুদ এবং ফয়জল কাপাডিয়া-র পরিচালিত এই ব্যান্ড শ্রোতাদের পছন্দের। আদৃত ও তাদের একজন।

এবার সেই ব্যান্ডের গান গেয়ে সকলকে চমকে দিয়েছেন আদৃত।পরনে হলুদ শার্ট, ব্লু প্যান্ট, গিটার হাতে পাকিস্তানি ব্যান্ড ‘স্ট্রিংস’-এর সুপারহিট গান ‘দূর’ গাইছেন তিনি। যা দেখে অবাক সকলেই।

শুধু গান গাইলেন না তিনি, তার সাথে ভাগ করে নিলেন দারুন একটা খবর, যা শুনে উত্তেজিত দর্শকরা।তিনি জানান, আগামী ১৮ই ডিসেম্বর কলকাতার এক নামজাদা রেস্তোরাঁয় লাইভ পারফর্ম করবে তাঁর ব্যান্ড। মূলত পাকিস্তানি ব্যান্ড ‘স্ট্রিংস’-কে শ্রদ্ধা জানাতেই গত এপ্রিল মাসে এই কনসার্টের পরিকল্পনা করেছিল তাদের ব্যান্ড ‘পোস্টার বয়েজ’। কিন্তু সেই সময় আদৃতের চার ব্যান্ড সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় বাতিল করতে হয় শো। অবশেষে দীর্ঘ ৮ মাস পর ফের একবার মঞ্চে দেখা যাবে তাদের। স্ট্রিংস-এ গানের শ্রোতাদের মুগ্ধ করতে তৈরি আদৃত ও ‘পোস্টার বয়েজ’।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles