টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ১৮ই জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন (Sobhon Ganguly) সোহিনী। তবে তারা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। একাধিক প্রেম ভাঙ্গার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা। তবে এর মাঝেই বুধবার সকালের শোভন গঙ্গোপাধ্যায়ের নতুন একটি পোস্টে অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গায়ক শোভন তারাপদ রায়ের একটি লেখা কবিতা শেয়ার করেছেন। সেখানে লেখা, “একেক দিন হাঁটতে হাঁটতে পুরনো রাস্তায় চলে যাই, কী যেন চেয়েছিলাম? আজকাল আমার ভীষণ ভুল হয়।”
বেশ কিছুদিন আগে সাক্ষাৎকারে বিয়ের কথা প্রসঙ্গে সোহিনী জানিয়েছেন সাদামাটা ভাবেই বিয়েটা সারবেন তিনি। তবে আগের মতো সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলছেন না। রনজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পর শোভনের (Sobhon Ganguly) সঙ্গে সম্পর্কে জড়ানো অভিনেত্রী। তবে এবারের প্রেম নিয়ে বিশেষ সর্তকতা জারি ছিল। জানা গিয়েছে, বিয়ের আসরে মিডিয়ার প্রবেশ অধিকার থাকবে না। একেবারে কাছের বন্ধুবান্ধব ও দুই পরিবারকে নিয়েই শুভ কাজ সম্পন্ন করবেন তারা।
তবে গায়ক শোভনের (Sobhon Ganguly) এই নতুন পোস্ট নিয়ে বিব্রত হয়েছেন তার অনুরাগীরা। অনেকেই সেই পোস্টের কমেন্টে জিজ্ঞেস করেছেন, সব ঠিক আছে তো? “আজকাল আমার ভীষণ ভুল হয়”-এর মাধ্যমে কিছু কী ইঙ্গিত করছেন নাকি মিস করছেন প্রাক্তন স্বস্তিকাকে। গায়ক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয় কারোর কাছেই।
বরাবরই প্রেম নিয়ে চর্চায় থেকেছেন শোভন (Sobhon Ganguly)। প্রথমে গায়িকা ইমন চক্রবর্তী সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। বয়সে শোভনের থেকে বড় ছিলেন ইমন। তবে দুজনের প্রেমের মাঝে কখনোই বয়স বাধা হয়ে দাঁড়ায়নি। সেই সম্পর্ক ভাঙার পরেই শোভনের স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম গাঢ় হয়। তবে তাদের সম্পর্ক ভাঙ্গে ২০২২ সালে। টলিউডে কানা কুসা শোনা যাচ্ছিল শহীদের কারণেই নাকি দূরত্ব এসেছে শোভন-স্বস্তিকার জীবনে। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে কখনোই মুখ খোলেননি কেউ। এরপরেই অভিনেত্রী সোহিনীর সঙ্গে সম্পর্কে জড়ান গায়ক শোভন গঙ্গোপাধ্যায় (Sobhon Ganguly)।
মাসখানেক আগে শোভনের (Sobhon Ganguly) সঙ্গে প্রেম প্রসঙ্গে মুখ খুলেছিলে অভিনেত্রী। জানিয়েছিলেন, “বলার তো সময় ফুরিয়ে যাচ্ছে না। এখনও সময় আছে। আগের সম্পর্ক আমায় শিখিয়েছে যে অত তাড়াহুড়ো করে লাভ নেই। সবাইকে সব বলে দেব, শেষে দেখব আমি বাটি হাতে বসে আছি।” তবে শোভন-সোহিনীর অনুরাগীরা ভীষণ খুশি তাদের বিয়ের খবরে। তারা কোনভাবেই চান না এই জুটির বিচ্ছেদ হোক। দুজনকে বিয়ের সাজে দেখতে উৎসুক রয়েছে গোটা নেট পাড়া।





