ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, আগামী সপ্তাহের মাঝামাঝিতে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে, আশ্বাস দিল আবহাওয়া দপ্তর

উত্তরবঙ্গে আগাম বর্ষা (Monsoon) ঢুকেছে, তবে দক্ষিণবঙ্গে এখনও দেখা নেই বর্ষার। চরম গরমে অস্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে।‌আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের বুধবারের আগে মৌসুমী বায়ুর অগ্রগতি নেই বললেই চলে। আবহাওয়াবিদদের মতে, এখন বর্ষা ঢোকার আগে দক্ষিণে তাপমাত্রা বাড়বে চার ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গে সময়ের আগে ঢুকেছে বর্ষা, তবে মৌসুমী অক্ষরেখা রয়েছে একই স্থানে। এই সপ্তাহে উত্তর থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার তেমন কোনো পূর্বাভাস নেই। এমনকি মৌসুমী বায়ু ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি।‌

আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহের মাঝামাঝিতে বর্ষা (Monsoon) ঢুকবে দক্ষিণবঙ্গে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝিতে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তেলঙ্গানা ,অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও ছত্তিশগড়ে ঢুকবে মৌসুমী বায়ু। তাপমাত্রা বাড়তেই অস্বস্তি বেড়েছে। আদ্রতাজনিত অস্বস্তিতে পশ্চিমের জেলাগুলিতে গরম আরও বাড়তে বলে সতর্কতা দেওয়া হয়েছে।

রাজ্যের উত্তর দক্ষিণে একেবারে বিপরীত আবহাওয়া। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি (Monsoon) চলছে বিগত কিছুদিন ধরে, আর এদিকে দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গরম আরও বাড়বে।‌ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। জানা যাচ্ছে, এই কদিনে তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহে গরম আরও বাড়বে বলেই জানা গেছে।

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন। তবে রোদ ঝলমলে আকাশ রয়েছে। তাই বাড়ছে গুমোট গরম। বঙ্গবাসীর জীবন নাজেহাল তীব্র গরমে। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে কলকাতাবাসী নাজেহাল হয়ে পড়েছে। স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (monsoon) সম্ভাবনা রয়েছে।

আজ, বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

RELATED Articles