Sohini Sarkar admitted about her marriage: কানাঘুষোয় অনেকদিনই তাদের প্রেমের জল্পনা শোনা গেছিল। তবে জাহির করেনি কেউই। সদ্য ব্রেকআপ হওয়া থেকে উঠেছেন দুজনেই তারপরে নতুন সম্পর্ক। সোশ্যাল মিডিয়ার পাতায় এদিকে ওদিকে তাদের ছবি দেখা গেলেও, নিজেরা একসাথে ছবি পোস্ট করেননি অনেক দিন। শোভনের সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রী স্বস্তিকার। সোহিনী সরকারের (Sohini Sarkar) সঙ্গে বিচ্ছেদ হয় রণজয় বিষ্ণুর। তারপরেই সোহিনীর (Sohini Sarkar) ভাঙা মন জুড়েছে শোভন।
এই বছর প্রেম দিবসে সুইডেন থেকে ঘুরে এসেছেন সোহিনী-শোভন। তাঁদের প্রেম এখন ওপেন সিক্রেট। সোশ্যাল মিডিয়ায় বার কয়েক সোহিনীর (Sohini Sarkar) সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেও নিমেষেই তা ডিলিট হয়ে গেছে। কিছুদিন আগেই প্রেমে সিলমোহর দিয়েছেন সোহিনী (Sohini Sarkar admitted about her marriage)। সাক্ষাৎকারে নিজেই তাদের প্রেম নিয়ে কথা বলেছেন সোহিনী। তিনি বলেছেন, ‘বলার সময় তো ফুরিয়ে যাচ্ছে না। এখনও সময় আছে। যা হবে ভবিষ্যতে দেখা যাবে। আমরা ভালো আছি।’। সম্প্রতি সোহিনীর (Sohini Sarkar) সাথে শোভনের ছবি পোস্ট করেন শোভন।
কানাঘুষোয় শোনা যাচ্ছে জুলাইতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন-সোহিনী। কানাঘুষো খবর এসেছে সোহিনী তিন লাখ টাকার অর্ডার দিয়েছেন বিয়ের হারের। সম্প্রতি মুক্তি পাবে অথৈ। শোভনের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সোহিনী (Sohini Sarkar)। অথৈ-এর প্রচারে নায়িকাকে প্রশ্ন করা হয় শোভনের সঙ্গে আপনার বিয়ে? শুনেই লাজুক হাসেন অভিনেত্রী সোহিনী। নায়িকা জবাব দেন, “বিয়েটা হলে হবে আর কী… তবে বিয়ে হলে বিয়েটার প্রিমিয়ার হবে না” (Sohini Sarkar admitted about her marriage)।
নায়িকার (Sohini Sarkar) ইঙ্গিতে স্পষ্ট বিয়েতে মিডিয়ার প্রবেশাধিকার থাকছে না। বিয়েটা একান্ত ব্যক্তিগত থাকবে। দুই পরিবার ও কাছের বন্ধুদেরকে সঙ্গে নিয়েই বিয়েটা সারবেন শোভন-সোহিনী (Sohini Sarkar admitted about her marriage)। জানা গিয়েছে, যিশু সেনগুপ্তের এক অনুষ্ঠানের সূত্রেই আলাপ হয় শোভন সোহিনীর। তারপর সেই আলাপ গড়ায় প্রেমে।
প্রেম নিয়ে কথা বলতে গিয়ে আগেই অভিনেত্রী (Sohini Sarkar) জানান, “আমি নিজে থেকে কিছু বলতে পারি না। আমি সবসময় উলটো দিকের মানুষটার জন্যই বসে থেকেছি। আমি প্রেমের ক্ষেত্রে অন্য মানুষটাকে বলতে পারি না। আমি বন্ধু হিসাবে কথা বললেও প্রেমে সেভাবে কাউকে বলতে পারি না। তবে সেই মানুষটাকে দেখি, দেখি যে নিজের কাজে কতটা ফোকাস, সে সোশ্যাল মিডিয়া ফ্রিক কিনা! সেগুলো দেখে একটু জাজ করি। একটু বুঝে নিই” (Sohini Sarkar admitted about her marriage)।
কোন গুণ সঙ্গীর মধ্যে পছন্দ করেন অভিনেত্রী (Sohini Sarkar)। জানিয়েছেন, “তাঁর পড়াশোনা, সে বই পড়ে কিনা! সে বই পড়ার ভান করে কিনা। কারণ যে বই পড়ার ভান করতে পারে, যে জীবনে অনেক কিছুতেই ভান করতে পারে। ভুলক্রুটি মানুষের মধ্যে থাকবে, কিন্তু সে নিজের ভুলগুলো স্বীকার করতে পারে কিনা। এগুলো থাকলে সেই মানুষটার সঙ্গে অনেকটা পথ চলা যায়”।





