‘উনি ওখানে ধর্মের নামে বিজেপির প্রচার করে বেড়ান’, ফের ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজকে নিশানা মমতার

Mamata Banerjee targeted Kartik Maharaj: চলছে লোকসভা নির্বাচন। আজ পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। লোকসভা ভোটের মাঝেই সাধুদের সঙ্গে রাজনীতির যোগ টেনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার বক্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের নামে বিজেপি হয়ে প্রচারের অভিযোগ তুলেছেন। এমনকি তৃণমূলের এজেন্টদের বসতে বাধা দেওয়া নিয়েও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় মমতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে কার্তিক মহারাজের তরফে। তবে কার্তিক মহারাজকে নিয়ে নিজের বক্তব্যে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee targeted Kartik Maharaj)। 

বাঁকুড়া নির্বাচনে সভা থেকে সোমবার এই প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) বলেন, “আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই। কেনই বা হব? কেন একটা প্রতিষ্ঠানকে শুধু শুধু অপমান করব? গঙ্গাসাগরে যে ভারত সেবাশ্রম আছে, সেখানে আমি যাই। ওঁরা আমাকে খুব ভালোবাসে, যত্ন করে, ওরা দেশের জন্য খুব কাজ করে। আমি একটি লোকের নাম করে কথা বলেছি, কার্তিক মহারাজ। তিনি ভোটের সময় আমাদের এজেন্টকে বুথে বসতে দেননি। মুর্শিদাবাদে যে দাঙ্গা হল কদিন আগে, তার হোতা ছিলেন (Mamata Banerjee targeted Kartik Maharaj)“।

বিজেপির হয়ে প্রচার করার জন্য কার্তিক মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি (Mamata Banerjee) বলেন, “উনি ওখানে ধর্মের নামে বিজেপির প্রচার করে বেড়ান। আমি বলি, আপনি বিজেপি করুন। কোনও আপত্তি নেই। কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে করুন। আড়াল থেকে নয় (Mamata Banerjee targeted Kartik Maharaj)”।

লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদ অশান্ত হয়ে উঠেছিল। যার জেরে সেখানকার পুলিশ প্রশাসনদের রদবদল করেন নির্বাচন কমিশন। বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের বদলি করা হয়। সেই ঘটনার উল্লেখ করেই এবার কার্তিক মহারাজার দিকে আঙ্গুল তুললেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee targeted Kartik Maharaj)। 

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, “আমার কাছে সব খবর থাকে। আপনি ধর্মের নামে এলাকায় বিজেপির প্রচার করেন। দলের কর্মীরা আমাকে বলেছেন যে বুথে এজেন্ট বসতে দিচ্ছে না কার্তিক মহারাজ। আমাদের বাংলায় ভোটের সময়ে আমাদেরই বুথে বসতে দেবেন না, অশান্তি করবেন, তা হবে না। আগে এখানে অধীর চৌধুরী অশান্তি করত, এখন বিজেপি অশান্তি করে”।

RELATED Articles