‘বিয়ে করে নাও…তোমার এবার টাক পড়ে যাচ্ছে’, বি’কিনি পরে ছবি দিয়ে উপদেশ পেলেন সোহিনী!

বাংলার অন্য ধারার ছবিতে কাজ করেছেন যে সমস্ত নায়িকা তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সোহিনী সরকার। ফড়িং, ভিঞ্চি দা, বিবাহ অভিযান ক্রিসক্রস এর মতো সিনেমা করে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন।

বছর কয়েক হল চুটিয়ে প্রেম করছেন অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। তারা এখন লিভ ইন সম্পর্কে রয়েছেন। দুজনে ঘুরে বেড়াতে ভালোবাসেন, পাহাড়ি গ্রামে থেকে আসেন মাসের পর মাস।

আজ রবিবার সোহিনী উষ্ণতা বাড়িয়েছেন একটি ছবি পোস্ট করে। ইনস্টাগ্রামে প্রায়শই জলকেলি করার ছবি দেখা যায় সোহিনীর। বি’কিনি পরে বিভিন্ন ছবি আমরা সোহিনীর দেখেছি আগেই। আজকে ও সেরকম একটা ছবি দিয়ে রবিবার দুপুরে ভাত ঘুমটা কেড়ে নিলেন সকলের।

নীল রঙের জলে স্নান এর পোশাক পরে ভেসে বেড়াচ্ছেন সোহিনী। ছবির ক্যাপশনে লিখেছেন লাইফ ইস কুল বাই দ্য পুল। যদিও তার এই হ’ট ছবি দেখে কারোর কুল থাকার কথা নয়।

তবে একজন নেটাগরিকের মনে হয় ছবিটি ভাল লাগেনি কারণ তিনি এমন একটি কমেন্ট করে বসেছেন যা কহতব্য নয়। তিনি উপদেশ দিয়েছেন সোহিনীকে। কমেন্টেই ব্যক্তি লিখেছেন ‘এবার বিয়েটা করে নাও, টাক পড়ে যাচ্ছে তোমার’! যদিও সোহিনীর প্রশংসা করেছেন অনেকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর