এখনকার দিনে সবাই বলে থাকেন ইয়াং জেনারেশন নাকি দেশকে একটুও ভালোবাসে না। দেশ ভক্তি বলে ব্যাপারটা নাকি নব প্রজন্মের মধ্যে নেই। কিন্তু সত্যিই কি তাই? আজও আমরা এমন কিছু গল্প শুনি যেগুলো শুনে আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে আমাদের দেশের ইয়ং জেনারেশন কিন্তু আমাদের দেশটাকে প্রচন্ড ভালোবাসে।
আজ আপনাদেরকে বলবো পূজা যাদব নামে এক মেয়ের কথা। পূজা একজন আইপিএস অফিসার, এ তো গেল তার মেধার পরিচয়। কিন্তু এই কথা কি জানেন যে তিনি জার্মানি এবং কানাডাতে মোটা মাইনের চাকরি ছেড়ে দেশে এসেছিলেন ইউপিএসসি পরীক্ষা তে বসবেন বলে? ঠিক এরকমটাই ঘটেছিল আজ থেকে তিন বছর আগে।
পূজার জন্ম হরিয়ানাতে। সেখানে বিটেক পর্যন্ত পড়াশোনা করে তারপর সে নিজের এম টেক কমপ্লিট করে বায়োটেকনোলজি এবং ফুড টেকনোলজিতে। এরপর মোটা মাইনের চাকরি নিয়ে চলে যায় কানাডা আর তারপর সেখান থেকে চলে যায় জার্মানি।
জার্মানিতে চাকরি করতে করতে হঠাৎ একদিন পূজার মনে হয় যে তিনি তো নিজের দেশের উন্নতির জন্য কিছু করছেন না বরং অন্য দেশের উন্নতির জন্য খেটে যাচ্ছেন। ব্যস তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে চাকরি ছেড়ে দেশে ফিরে ইউপিএসসি পরীক্ষার জন্য পড়াশোনা করবেন।
এত বড় সিদ্ধান্ত নেওয়া কিন্তু কোনো সহজ কথা ছিল না বিশেষ করে বিদেশের মোটা মাইনের চাকরি ছেড়ে দেশে ফিরে এসে ইউ পি এস সি পরীক্ষার প্রস্তুতি নেওয়া কোনো মুখের কথা নয়। ভবিষ্যৎ ছিল অনিশ্চিত তবুও হার মেনে যাননি পূজা তাই হয়তো পরবর্তীকালে তার জয় হয়েছে।
দ্বিতীয়বার এটেম্পট করেই ইউপিএসসি ক্লিয়ার করে ফেলেছিলেন পূজা। ২০১৮ সালের আইপিএস ব্যাচের অন্যতম সদস্য হলেন পূজা যাদব।যখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তাদের পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিলনা তাই সেই সময় টিউশনি পড়িয়েছেন এমনকি রিসেপশনিস্টেরও কাজ করেছেন পূজা।তাই যে সকল মানুষরা বলে থাকেন যে মেয়ে মানে ঘরের বোঝা তাদের মুখে ভালো করে ঝামা ঘষে পূজা যাদব এর মত মেয়েরাই।





