জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হলো মিঠাই। মাত্র কয়েক মাস হল শুরু হয়েছে কিন্তু এর মধ্যেই টিআরপি রেটিংয়ে মাসের পর মাস ধরে রয়েছে শীর্ষস্থানে। সৌমিতৃষা কুন্ডুর অভিনয় করে রেখেছে সকলকে।
প্রথমবার মনোহরাতে হলো দুর্গাপুজো। মোদক বাড়ির দুর্গা পুজোতে জমিয়ে আনন্দ করেছে হল্লা পার্টি। প্রথমবার দুর্গাপুজোতে বাড়ি থেকেছে সিড তাও আবার শুধুমাত্র মিঠাই এর কারণে। সব মিলিয়ে বেশ ভালই কাটছিল মিঠাইয়ের দিনগুলো।
কিন্তু টেসবুড়ি কি এতো সহজে ছেড়ে দিতে পারে? নিজের শয়তানি বুদ্ধি কাজে না লাগালে সে তো থাকতে পারে না। তার সঙ্গে যোগ্য সঙ্গ দেয় সোম অর্থাৎ মিঠাইয়ের ভাসুর। পরবর্তী এপিসোডের যে প্রোমো এসেছে সামনে তার দেখে গা কেঁপে উঠেছে মিঠাই ভক্তদের।
লক্ষ্মী পুজোর দিনে কুলো বাজিয়ে অলক্ষ্মী বিদায় করতে হয় বাঙ্গালীদের। মিঠাই এই কাজটা সবে করতে যাচ্ছে তখনই দেখা গেল বধূ বেশে সোমের পাশে দাঁড়িয়ে রয়েছে টেস বুড়ি! সঙ্গে বলতে শোনা গেল লক্ষ্মী পুজোর দিনের সেই লক্ষ্মী নাকি ঘরে নিয়ে এসেছে।
টেসের প্রতি সোমের দুর্বলতা আছে সে কথা আগেই বোঝা গিয়েছিল কিন্তু টেস হঠাৎ করে সঙ্গে বিয়ে করতে গেল কেন সে কথাই এখন ভাবছেন দর্শকরা। এখন সম্পর্কে সে মিঠাইয়ের বড় জা। ফলে মিঠাইকে টাইট দিতে যে সেই বাড়িতে সে এসেছে একথা বলাই বাহুল্য।





