জন্মদিনে জুহি চাওলা, একসময় এই সুন্দরী নায়িকাকে বিয়ে করতে পাগল হয়ে উঠেছিলেন ভাইজান সলমন খান

ইন্ডাস্ট্রির বেশ জনপ্রিয় ও পরিচিত অভিনেত্রী জুহি চাওলা। অনেকের কাছে তাঁর পরিচিতি ডিম্পল গার্ল নামেও। ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে জীবনে পার করেছেন ৫৪টা বছর। আজ এই জনপ্রিয় তারকার জন্মদিন। এত বছরের জীবনে ঘটেছে নানা ঘটনা। সেইসময় ইন্ডাস্ট্রিতে তিনি নতুন। অভিনয় জগতে সবেমাত্র পা রেখেছেন সলমন খানও। কিন্তু হঠাৎই বলিউডের সুন্দরী নায়িকার কাছ থেকে পেলেন প্রত্যাখ্যান।জন্মদিনে জুহি চাওলা, একসময় এই সুন্দরী নায়িকাকে বিয়ে করতে পাগল হয়ে উঠেছিলেন ভাইজান সলমন খান
মূলত একবার দেখাতেই অভিনেত্রীকে পছন্দ হয়ে যায় তাঁর। প্রথম দেখাতেই সটান বিয়ের প্রস্তাব নিয়ে অভিনেত্রীর বাবার কাছে হাজির হন অভিনেতা। কিন্তু রাজি হননি নায়িকার বাবা। কারণ জানা নেই। তবে এটাই সত্য। সেই সময়ে সলমন খানের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জুহি চাওলার বাবা। এমনকি এরপর আমির খানের সঙ্গেও ঝামেলাতে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী।
জন্মদিনে জুহি চাওলা, একসময় এই সুন্দরী নায়িকাকে বিয়ে করতে পাগল হয়ে উঠেছিলেন ভাইজান সলমন খান
কারোরই অজানা নয় একসঙ্গে নিজেদের ক্যারিয়ার শুরু করেছিলেন জুহি চাওলা ও আমির খান। মাঝেমধ্যেই সেটে জুহি চাওলার সঙ্গে নানা ধরনের প্র্যাঙ্ক করতেন আমির খান। সেরকমই “আখিয়া তু” ছবির সেটে জুহি চাওলার সঙ্গে প্র্যাঙ্ক করতে শুরু করেন অভিনেতা আমির খান ও অজয়। তাতে বেজায় চটে যান নায়িকা। সেট ছেড়ে চলে আসেন। আর ফিরে যাননি। দীর্ঘদিন ধরে একজন আরেকজনের সঙ্গে কথা বলেন নি আমির খান ও জুহি চাওলা।জন্মদিনে জুহি চাওলা, একসময় এই সুন্দরী নায়িকাকে বিয়ে করতে পাগল হয়ে উঠেছিলেন ভাইজান সলমন খান
পাশাপাশি বলিউডে কাজ করার সঙ্গে সঙ্গে এই তারকা ব্যক্তিত্বের মনে হয়েছে, করিশ্মা কাপুরের তারকা হওয়ার পেছনে হাত রয়েছে তাঁর। “দিল তো পাগল হ্যায়”, “রাজা হিন্দুস্তানি”- এই দুই ছবিতে করিশ্মা কাপুরের চরিত্র আগে অফার করা হয়েছিল জুহিকে। কিন্তু তিনি বারণ করে দেওয়ায় করিশ্মা কাপুরের কাছে অফার যায়। পাশাপাশি পছন্দের দিক থেকে তিনি পছন্দ করেন ইটালিয়ান ও থাই খাবার। অন্যদিক থেকে তাঁর প্রিয় অভিনেত্রী শ্রীদেবী।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles