‘জনগণ আর কতদিন চুপ থাকবে?’ অনশনের ২১তম দিনে সোনম ওয়াংচুকের উপর হামলার অভি’যোগ! জোর করে সরিয়ে দিতেই ক্ষো’ভে ফেটে পড়লেন বিশাল দাদলানি, প্রশ্ন তুললেন স্বাধীনতার অধিকার নিয়ে?

অনশনের ২১তম দিনে শনিবার ভোরে দিল্লির যন্তর মন্তর থেকে সমাজকর্মী সোনম ওয়াংচুককে সরিয়ে নিয়ে যায় দিল্লি পুলিশ। এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পুলিশের দাবি, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি হাইকোর্টের নির্দেশ মেনেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সমর্থকদের অভিযোগ, পুলিশ জোর করেই তাঁর অনশন ভেঙে দিয়েছে। পাশাপাশি শুক্রবার রাতে তাঁর উপর হামলার চেষ্টার অভিযোগও সামনে এসেছে।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় গায়ক বিশাল দাদলানি। ভিডিওতে তিনি বলেন, সোনম ওয়াংচুককে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশ্ন তোলেন, দেশের মানুষ আর কতদিন নীরব থাকবে। বিশালের কথায়, এই পরিস্থিতি তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে এবং তিনি মনে করেন এখনই মানুষের প্রতিবাদে মুখ খোলার সময়।

এর আগেও ওয়াংচুকের আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন বিশাল দাদলানি। সে সময় তিনি আমেরিকা সফরে থাকায় আন্দোলনে সরাসরি যোগ দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, তিনি শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তাঁর মন আন্দোলনকারীদের সঙ্গেই রয়েছে। ভারতে থাকলে অবশ্যই যন্তর মন্তরে গিয়ে আন্দোলনে অংশ নিতেন বলেও তিনি জানিয়েছিলেন।

নিট পরীক্ষায় অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। তাঁর এই আন্দোলনের প্রতি ইতিমধ্যেই সমর্থন জানিয়েছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বহু পরিচিত মুখ। অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জিনাত আমান, স্বরা ভাস্কর, পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেতা অতুল কুলকার্নি-সহ অনেকেই এই ইস্যুতে নিজেদের মত প্রকাশ করেছেন এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুনঃ একি কাণ্ড! সদ্য সেরেছেন বিয়ে, অভিনয়ের ফিরেই ড্রা*গ চক্রের অভিযোগে ফাঁসলেন টলি অভিনেত্রী! জানা গেল অঞ্চল্যকর সব তথ্য?

শনিবার ওয়াংচুককে সরিয়ে নেওয়ার ঘটনার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সমাজমাধ্যমে। বিভিন্ন মহলে এই পদক্ষেপ নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। এদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঘোষণা করেছেন, তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসছেন এবং ওয়াংচুকের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তাও দিয়েছেন। ফলে এই আন্দোলনকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক চর্চা আরও জোরালো হয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর