বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক সোনু নিগমের কেরিয়ারে এমনও একটা সময় এসেছিল, যখন একের পর এক বড় সুযোগ তাঁর হাতছাড়া হতে শুরু করে। ভক্তদের কাছে তাঁর জনপ্রিয়তা তখন তুঙ্গে, কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে পরিস্থিতি ছিল একেবারেই অন্যরকম। সেই সময় কয়েকটি প্রথম সারির মিউজিক সংস্থার সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। দীর্ঘদিন পরে সেই অধ্যায়ের কথা নিজেই সামনে এনেছেন গায়ক।
সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে সোনু নিগম জানান, কেরিয়ারের ব্যস্ততম সময়েই এমন কিছু ঘটনা ঘটেছিল, যা তাঁর পেশাগত জীবনে বড় প্রভাব ফেলেছিল। তিনি বলেন, হঠাৎ করেই একাধিক সংস্থা তাঁর সঙ্গে কাজ করতে অনীহা দেখাতে শুরু করে। কেন এমন হয়েছিল, তা নিয়ে সেই সময় নানা জল্পনাও তৈরি হয়েছিল। তবে এতদিন পরে তিনি পুরো বিষয়টি খোলাখুলি জানিয়েছেন।
সোনুর কথায়, সেই কঠিন সময় তাঁর জন্য সহজ ছিল না। বড় বড় প্রোজেক্ট হাতছাড়া হলেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেননি। তাঁর বিশ্বাস ছিল, কোনও শিল্পীর সম্মান এবং অধিকার শুধু ব্যক্তিগত বিষয় নয়, গোটা সঙ্গীত জগতের সঙ্গে জড়িত। তাই কাজ কমে গেলেও নিজের অবস্থানে অটল ছিলেন তিনি।
আরও পড়ুন: বিয়ের করেছেন মাত্র কয়েক মাস, এরই মধ্যে সম্পর্কে ভাঙন! স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অকথ্য শারী’রিক ও মানসিক নি’র্যাতনের অভিযোগ, পুলিশের দ্বারস্থ জনপ্রিয় টেলি অভিনেত্রী! ঠিক কী ঘটেছে তাঁর সঙ্গে, জানলে চমকে উঠবেন?
অবশেষে গায়ক জানান, শিল্পীদের কপিরাইট এবং রয়্যালটির অধিকার নিয়ে সরব হওয়াই ছিল এই সমস্যার মূল কারণ। তাঁর দাবি ছিল, গায়কদেরও তাঁদের কাজের যথাযথ প্রাপ্য পাওয়া উচিত। এই অবস্থানের জেরেই টি-সিরিজ এবং জি মিউজিকের মতো বড় মিউজিক সংস্থাগুলি তাঁর সঙ্গে কাজ বন্ধ করে দেয়। এমনকি তাঁকে ‘অ্যাক্টিভিস্ট’ বলেও আখ্যা দেওয়া হয়েছিল বলে সাক্ষাৎকারে জানান সোনু।
তবে সময়ের সঙ্গে পরিস্থিতিও বদলে যায়। ২০১২ সালে কপিরাইট আইনে সংশোধন হওয়ার পর শিল্পীদের অধিকারের বিষয়টি নতুন গুরুত্ব পায়। এরপর ধীরে ধীরে সেই মিউজিক সংস্থাগুলিও আবার সোনু নিগমের সঙ্গে কাজ শুরু করে এবং সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে ‘লাল সিং চাড্ডা’, ‘শেহজাদা’ এবং আসন্ন ‘বর্ডার ২’-এর মতো বড় ছবিতে তাঁর গান আবারও শ্রোতাদের মন জয় করছে।






