এবার বড় পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক। অভিনয়ে কে কে? দেখে নিন এখনই

বাংলা সিনেমা জগতে এক কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার তার জীবনের উপরে ভিত্তি করে তৈরি হতে চলেছে একটি বায়োপিক। তার জন্মদিনের অনুষ্ঠানে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় অভিনেতার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক ভাবে বায়োপিকটির নাম ঘোষণা করেন। বায়োপিকটির নাম দেওয়া হয়েছে “অভিযান”। পরমব্রত চট্টোপাধ্যায় জানান বায়োপিক যখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের উপর, তখন অবশ্যই দেখা যাবে বাংলা সিনেমা জগতে বিখ্যাত সব অভিনেতা অভিনেত্রীকে। এই বায়োপিকটির শুটিং শুরু হবে এই বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের উল্লেখযোগ্য তিন চারটি অধ্যায় ফুটিয়ে তোলা হবে গোটা সিনেমায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। পরিণত বয়সের চরিত্রে অবশ্য সৌমিত্র নিজেই অভিনয় করবেন। আর সৌমিত্রের বায়োপিক যখন, তখন বিখ্যাত কিংবদন্তি চলচিত্রকার সত্যজিৎ রায়-এর ভুমিকা থাকবে না তা হয় নাকি! সেই চরিত্রে দেখা যাবে পরিচালক কিউ-কে।

সত্যজিৎ রায়ের সঙ্গে কিউয়ের চেহারার অদ্ভুত সাদৃশ্য আছে বলেই মনে করেন পরমব্রতের। দু’টি দৃশ্যে দেখা যাবে সুচিত্রা সেনকেও। পাওলি দাম থাকবেন সুচিত্রার ভূমিকায়। রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ গেস্ট অ্যাপিয়ারেন্স, রবি ঘোষের চরিত্রটি। তাতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে। মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার। আর সব মিলিয়ে ছবি কেমন হবে সেটি দেখার জন্যে আর কিছুদিনের অপেক্ষা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর