বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রভাব ও বিস্তার উপেক্ষা করার মত সাধ্য কারোর নেই। বিশ্বের লক্ষ্ কোটি মানুষের আঙুলের স্পর্শে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভৌগলিক দূরত্বও বর্তমানে মুছে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সেকেন্ডের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে যে কোন খবর, ভিডিও।
সেরকমই একটি ফুটবল ম্যাচে প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখেছিলেন প্রেমিক কিন্তু হঠাৎ খেয়াল হলো ক্যামেরার নজরে পড়ে গিয়েছেন তারা।লাজুক মুখে প্রেমিক মহাশয় এর পর প্রেমিকার থেকে মুখ ফিরিয়ে এমনভাবে বসলেন যেন কিছুই হয়নি এই মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় ।বার্সেলোনা ও ডেলফিন এর ম্যাচে এমনই মজার মুহূর্ত তৈরি হয়েছিল।
জনৈক ট্যুইটার ব্যবহারকারী রোজার গঞ্জালেস এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করে লেখেন যে, যখন আপনি পাশে বসা মেয়েটিকে চুমু খাওয়ার পর অনুভব করেন আপনার বিয়েটা শেষ হয়ে গেছে অর্থাৎ ক্যামেরা এটি রেকর্ড হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। টুইটারে ভিডিওটি এখনও পর্যন্ত আড়াই কোটি ব্যবহারকারী দেখেছেন, লাইক পড়েছে তিন লক্ষেরও বেশি এবং ৮৬ হাজার রিট্যুইট হয়েছে। ভিডিওটি দেখে যেমন মজা পেয়েছেন নেটিজেনরা তেমনি রোজারের ক্যাপশনও তাদের পছন্দ হয়েছে।ভিডিওটি দেখে নেটিজেনরা নানা রকম মজার প্রতিক্রিয়াও দিয়েছেন।
When you kiss your side chick and realize your marriage is over cuz you’re on camera 😂😂😂
— Roger Gonzalez (@RGonzalezCBS) January 19, 2020






