সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। মিঠাই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন কেড়েছেন। পর্দার মিঠাই (Soumitrisha Kundu) এখন হয়ে উঠেছেন পর্দার রুমি, যেন সবার অলক্ষ্যেই তিনি দর্শকদের মন জয় করে আসছেন একের পর এক নতুন কাজ দিয়ে। ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন বড় পর্দার জন্য। প্রধান ছবিতে অভিনয়ের পর এবার আরও এক নতুন কাজ অভিনেত্রীর হাতে। সৌরভ দাস এর বিপরীতে নজর কাটতে চলেছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তবে তাকে কী দেখা যাবে রাজনৈতিক ময়দানে?
সাক্ষাৎকারে সৌমিতৃষা (Soumitrisha Kundu) জানান, “আমার কাছে দেবদা, রাজদা ইন্ডাস্ট্রির বাইরে গিয়ে কোথাও যেন এক অভিভাবক স্বরূপ। যখন কিছু সমস্যা হয়, সঠিক উপদেশটা তাঁদের থেকে পেয়ে থাকি। আমার গাইড।”
সৌমিতৃষা (Soumitrisha Kundu) আরও বলেন, “আজ থেকে ১০ বছর আগে যখন দেবদা জিতেছিলেন, তখন আমি টিভির পর্দায় আসিনি, তখন আমি শুধুই ওনার ফ্যান। ভক্ত। আমি সেদিনও শুভেচ্ছা জানিয়েছিলাম মনে মনে। কারণ তখন আমার ক্ষমতা ছিল না, আমার শুভেচ্ছাবার্তাটা তাঁর কাছে পৌঁছে দিতে পারি। এবার দাদা জিততেই আমি শুভেচ্ছা জানিয়েছি। আসলে এখন আমি তাঁর ছবির নায়িকা, কিন্তু আমি বরাবরই তাঁর ভক্ত ছিলাম।”
রাজনীতিতে পা দেওয়ার প্রসঙ্গে সৌমিতৃষা (Soumitrisha Kundu) জানান, “কেউ যদি আমায় এর যোগ্য বলে মনে করেন, তবে নিশ্চয়ই করব। মানুষের সেবা করার জন্য আমি আছি। আমি কেন, সকলেরই থাকা উচিত। কোনও পদ ছাড়াও মানুষের বিপদে পাশে দাঁড়ানো যায়। পদ থাকলে অনেকটা এগিয়ে থাকা যায়, যে আমি যেটা করতে চাইছি, হয়তো সেটা একটু তাড়াতাড়ি করে দিতে পারব। এর বাইরে আর কিছু নয়। তবে সত্যি রাজনীতি করতে চাই কি না, তা আমি এখনও ভেবে দেখিনি।”
আগে এক সাক্ষাৎকারে সৌমিতৃষা (Soumitrisha Kundu) বলেছিলেন, ‘প্রধান’ এর আগে ‘বাঘাযতীন’ সিনেমার জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি কিন্তু সেসময় চূড়ান্ত হয়নি কথা। ‘মিঠাই’ ধারাবাহিক করার জন্য সৌমিতৃষাকে সে সুযোগ ছাড়তে হয়েছিল। দেব জানিয়েছেন, “সিনেমায় শিল্পীকে পুরো সময় দিতে হয়। সিরিয়ালের কাজ সামলে তা করা সম্ভব নয়। তাই সেই সময় তিনি সৌমিতৃষাকে বলেছিলেন, পরের ছবিতে একসঙ্গে কাজ করবেন।”





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!