ক্যালেন্ডারে বর্ষাকাল কিন্তু বৃষ্টির অপেক্ষায় এখনো দিন গুনছে দক্ষিণবঙ্গবাসী। কলকাতাতেও একই অবস্থা। তবে তীব্র গরমের মধ্যেও বুধবার রাতের কিছু কিছু এলাকায় দক্ষিণবঙ্গের (South Bengal) নানা প্রান্তে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ও একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃষ্টি শুরু হলে মিল বেশ সাময়িক স্বস্তি। বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তার সাথে মিলছে তাপপ্রবাহের ইঙ্গিত।
গতকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজেছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও কলকাতার কিছু এলাকা। আজ বেলা বাড়তেই মেঘ ঘনাবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে শনিবার পর্যন্ত পশ্চিমের তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের (South Bengal) পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় চলবে তাপপ্রবাহ। তাই হাওয়া অফিসের তরফে সতর্ক করা হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই উত্তরের জেলাগুলিতে চলছে বৃষ্টি। গতকাল উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। মালদহ দক্ষিণ দিনাজপুর সহ উত্তরের বাঁকুড়া জেলাগুলি ভিজবে বৃষ্টিতে। তবে দক্ষিণবঙ্গে ১৫ ই জুন শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।
সঠিক দিনক্ষণ না বলা গেলেও একুশে জুনের দিকে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি ও রবিবার তাপপ্রবাহ থাকবে না দক্ষিণবঙ্গের (South Bengal) কোন জেলাতেই। পরিস্থিতি ভালো হবে ধীরে ধীরে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টি হতে পারে রবি,সোম, মঙ্গলবারে।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের পূর্ব দিক বরাবর সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যেই ঘূর্ণাবর্তর গতিপথ বিহার, আসাম হয়ে নাগাল্যান্ডের দিকে। পাশাপাশি বাংলাদেশের উত্তর অংশে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি উপরেও ঘূর্ণাবর্ত তৈরি রয়েছে। তাই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাস্প একত্রিত হয়েছে। এর ফলেই আর্দ্রতা বাড়ছে, তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!