তৃতীয় বিয়ে নিয়ে তুমুল ট্রো’লের মুখে আমির খান, নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে কী তাই ভয়ে আছেন সৌরভ? কতদূর এগিয়েছে বিয়ের প্রস্তুতি, জানালেন অভিনেতা?

আমির খানকে ঘিরে সাম্প্রতিক বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা ও সমালোচনা দেখা গেলেও, একাধিক বিয়ে নতুন কোনও বিষয় নয় বিনোদন জগতে। টলিউড ও বলিউডে এমন বহু তারকার উদাহরণ রয়েছে। সেই তালিকায় এবার আলোচনায় রয়েছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী, যিনি খুব শিগগিরই দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

২০১৫ সালে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সৌরভ। তবে ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর চলতি বছরে মধুমিতা নতুন করে সংসার শুরু করেন দেবমাল্যের সঙ্গে। সেই সময় থেকেই সৌরভের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয় এবং সামনে আসে তাঁর নতুন সম্পর্কের খবর।

বর্তমানে অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন সৌরভ। প্রথমে বিষয়টি প্রকাশ্যে না এলেও পরে দুজনেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন। গত ১০ মে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। সম্প্রতি শুভস্মিতা হবু শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি দেখে অনেকেই তাঁদের পারিবারিক সম্পর্কের উষ্ণতা লক্ষ্য করেছেন। জানা গিয়েছে, ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক শেষ হওয়ার পরেই তাঁদের বিয়ের সম্ভাবনা রয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই নানা মন্তব্য ও ট্রোল দেখা যায়। তাই দ্বিতীয় বিয়ের আগে এই বিষয়টি নিয়ে সৌরভের মনে কোনও দুশ্চিন্তা রয়েছে কি না, এমন প্রশ্ন উঠেছিল এক সাক্ষাৎকারে। সেই প্রশ্নের উত্তরে অভিনেতা স্পষ্ট জানান, ব্যক্তিগত বা পেশাগত জীবনে তিনি খুব বেশি কটাক্ষের মুখে পড়েননি। তাই বিয়েকে ঘিরে ট্রোল নিয়ে তাঁর বিশেষ কোনও উদ্বেগ নেই।

আরও পড়ুনঃ বড়পর্দা এবং ওটিটিতে চুটিয়ে কাজ করলেও, ২০২২-এর পর কেন আর ধারাবাহিকে দেখা যায় না কৌশিক সেনকে? সরকার বদলের পর, মুখ খুললেন অভিনেতা! নিজেই জানালেন আসল কারণ?

অভিনয়ের পাশাপাশি সৌরভ চক্রবর্তী কবিতাও লেখেন এবং নিয়মিত নিজের লেখা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি কখনও প্রকাশ্যে নেতিবাচক মন্তব্য করেননি। অনেকের মতে, এই সংযত মনোভাবের কারণেই তাঁর ব্যক্তিগত জীবনকে ঘিরে অযথা বিতর্ক বা সমালোচনা খুব একটা দেখা যায় না।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর