NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন জিৎ! স্বচ্ছ তদন্তের দাবি নিয়ে, সরকারের কাছে কী আর্জি টলিউড সুপারস্টারের?

দেশজুড়ে NEET পরীক্ষা ঘিরে বিতর্ক এবং দিল্লির যন্তর মন্তরে চলতে থাকা ছাত্রদের আন্দোলন এখন জাতীয় স্তরে বড় আলোচনার বিষয়। এই পরিস্থিতিতে একের পর এক বিশিষ্ট ব্যক্তি নিজেদের মতামত জানাচ্ছেন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছেন টলিউড সুপারস্টার জিৎ। সাধারণত সামাজিক বা রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য না করলেও, এবার তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

সোশ্যাল মিডিয়ায় জিৎ জানান, NEET বিতর্ক শুধুমাত্র একটি পরীক্ষার সমস্যা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাঁদের পরিবারের ভবিষ্যৎ, পরিশ্রম ও স্বপ্ন। তাঁর মতে, প্রত্যেক পরীক্ষার্থীর অধিকার রয়েছে এমন একটি মূল্যায়ন ব্যবস্থার, যা হবে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ এবং সবার কাছে বিশ্বাসযোগ্য।

অভিনেতা আরও বলেন, এই ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন অভিযোগ আর না ওঠে, তার জন্য শিক্ষা ব্যবস্থায় কার্যকর পরিবর্তন আনা দরকার। তিনি মনে করেন, শুধু তদন্ত করলেই হবে না, দীর্ঘমেয়াদি সংস্কারের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

নিজের পোস্টে জিৎ আরও লিখেছেন, ছাত্রছাত্রীরা এই ঘটনার সঠিক ব্যাখ্যা পাওয়ার অধিকার রাখে এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করা উচিত। পাশাপাশি কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়নের ওপর মানুষের যে আস্থা থাকা দরকার, সেটিও ফিরিয়ে আনা জরুরি। তাঁর বক্তব্যে শিক্ষা ব্যবস্থার প্রতি বিশ্বাস পুনর্গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুনঃ বড়পর্দা এবং ওটিটিতে চুটিয়ে কাজ করলেও, ২০২২-এর পর কেন আর ধারাবাহিকে দেখা যায় না কৌশিক সেনকে? সরকার বদলের পর, মুখ খুললেন অভিনেতা! নিজেই জানালেন আসল কারণ?

শেষে জিৎ স্পষ্টভাবে বলেন, এই ইস্যুকে রাজনৈতিক বিতর্কের বিষয় না বানিয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। উল্লেখ্য, দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরে NEET-সংক্রান্ত অনিয়মের অভিযোগে ছাত্রদের আন্দোলন চলছে। স্বচ্ছ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে চলা এই আন্দোলনে ইতিমধ্যেই বহু তারকা সমর্থন জানিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল জিতের নাম।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর