আক্কি ভক্তদের জন্য দুঃসংবাদ, হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত অক্ষয় কুমার

গতকালই অক্ষয় কুমারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। সেকথা নিজেই টুইটারে জানিয়েছিলেন অভিনেতা। এবার আজ ফের নিজের শারীরিক অবস্থা নিয়ে আপডেট দিলেন তিনি। ভক্তদের জন্য দুঃসংবাদ! করোনা আক্রান্তের পর এবার হাসপাতালে ভর্তি হলেন অক্ষয় কুমার।

আজ, সোমবার, টুইটারে নিজেই নিজের হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান আক্কি। লেখেন, “সকলকে ধন্যবাদ আপনাদের উষ্ণ শুভেচ্ছা বার্তা ও প্রার্থনার জন্য। মনে হচ্ছে সেগুলো কাজ দিচ্ছে। আমি ভালো আছি কিন্তু আগাম সতর্কতা স্বরূপ, চিকিৎসকের পরামর্শ মেনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আমি আশা করছি দ্রুত বাড়ি ফিরে যাবো”।

https://twitter.com/akshaykumar/status/1378927360272080899

আরও পড়ুন- মহানায়ক উত্তম কুমারের প্রেমে পড়েছিলেন সাবিত্রী, এই কারণেই কী সারাজীবন বিয়ে না করেই কাটিয়ে দিলেন অভিনেত্রী?

গতকালও টুইট করে অক্ষয় কুমার জানান যে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বলে রাখি, ‘রাম সেতু’ ছবির শুটিং করছিলেন অক্ষয় কুমার। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরত বারুচাকে। সমস্ত কোভিড বিধি মেনেই চলছিল শুটিং। কিন্তু তবুও করোনা আক্রান্ত হলেন অভিনেতা। জানা গিয়েছে, অক্ষয়ের পাশাপাশি এই ছবির সেটের আরও ৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন- শ্রাবন্তীর সম্পত্তিতে চাষের জমি, ব্যাঙ্ক ব্যাল্যান্স এক কোটির বেশি, প্রকাশ্যে বিজেপি তারকা প্রার্থীর সম্পত্তির পরিমাণ 

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশ জুড়ে। দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়ানক। একাধিক বলিউড অভিনেতা-অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেই খবর আসে করোনা আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও, কার্ত্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমান, গোবিন্দা, নানান তারকাও করোনার শিকার হয়েছেন।

আরও অন্যান্য খবর