বিতর্ক আর সৌরভ দাস যেন এখন একে অপরের পরিপূরক হয়ে গিয়েছে। কোনওভাবেই বিতর্ক থেকে দূরে থাকতে পারছেন না অভিনেতা। নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যেন হঠাৎ পাল্টে যায় সৌরভের জীবন। নিজের বোনের সঙ্গে একটি আপত্তিকর ভিডিও নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।
ভাইরাল হওয়া এই ভিডিওর জেরে নেটিজেনদের ব্যাপক রোষের মুখে পড়েন সৌরভ। পরে এই বিষয় নিয়ে সাফাই দিলেও, কটূক্তি থামেনি। এরই মধ্যে আবার শুরু হয় লিভ-ইন পার্টনার অনিন্দিতা বসুর সঙ্গে তাঁর সম্পর্কের ছেদের গুঞ্জন। আর এরই মাঝেই এসে পড়ে অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে সৌরভের প্রেমের গুঞ্জন। তবে এব ঘটনাকেই স্রেফ রটনা বলে উড়িয়ে দেন অভিনেতা।
বর্তমানে ঝাড়গ্রামে বেড়াতে গিয়েছেন সৌরভ। পরিবর্তী কিছু কাজ করার আগফে মাথাকে সম্পূর্ণভাবে ঠাণ্ডা রাখতে ও আরও বেশি করে পজিটিভ চিন্তা-ভাবনা করতে সবুজের কাছাকাছি থাকতে চান সৌরভ। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সৌরভ জানালেন যে তিনি নেট মাধ্যম থেকে বিদায় নিচ্ছেন।
আরও পড়ুন- হাতে হাত রেখে একসঙ্গে পথ চলার অঙ্গীকার,পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রুতি
সৌরভের পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টিভেজা বিকেলের। ঘরের ভিতরে আলো-আঁধারি ও বাইরে সবুজের উপর বৃষ্টির ধারা। এরই মধ্যে সেলফি ক্যামেরায় ধরা দিয়েছেন সৌরভ। ব্যাকগ্রাউন্ডে বাজছে অরিজিৎ সিং-এর গান ‘চল ওয়াহঁ যাতে হ্যায়’। সৌরভ লেখেন, “আপতত এটাই আমার শেষ পোস্ট। হয়তো কয়েক দিন বাদে আবার ফিরব। তত দিনের জন্য বিদায় বন্ধুরা। সুস্থ থাকবেন, ভাল থাকবেন”। নীচে হ্যাশট্যাগে যোগ করেছেন ‘সোশ্যাল ডিটক্স’।
কিন্তু হঠাৎ সোশ্যাল মিডিয়াকে বিদায় জানানোর কী কারণ? সৌরভ এক সাক্ষাৎকারে জানান, “আমার ফেসবুক পেজে আমাকে আক্রমণ করা হলে আমার বাবা-মা আমার হয়ে পালটা মন্তব্য করেন। এরপর তাঁদের দিকে নানারকম জঘন্য ইঙ্গিত ধেয়ে আসে”।
View this post on Instagram
সৌরভ এও জানান যে তিনি তাঁর মা-বাবাকে বারণ করেছেন, কিন্তু ছেলের অপমান তারা মেনে নিতে পারেন না। অভিনেতার কথায় দ্দিন সাতেক পর যদি তাঁর মানসিক অবস্থা বদলায়, তাহলে তিনি ফের সোশ্যাল মিডিয়ায় ফিরবেন।






