জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ’দাদাগিরি’। স্পুরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় যে এই শো এক অন্য মাত্রা পেয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কিছুদন আগেই শুরু হয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজন। নানান প্রতিযোগীদের পাশাপাশি নানান তারকারাও আসছেন দাদার সঙ্গে দাদাগিরি খেলতে।
কয়েকদিন আগে টেলি ও টলি জগতের অভিনেত্রীরা এসেছিলেন দাদাগিরির সেটে। তাদের মধ্যে ছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। দাদাগিরি খেলার পাশাপাশি দাদার সঙ্গে চুটিয়ে আড্ডাও দেন প্রতিযোগীরা। তেমনই অভিনেত্রীদের সঙ্গেও বেশ খোশমেজাজ আড্ডায় মেতেছিলেন সৌরভ।
আড্ডার মধ্যেই সৌরভ দেবচন্দ্রিমাকে জিজ্ঞাসা তিনি যে একা একা ঘুরতে যান, সেটা তাঁর ভালো লাগে? দেবচন্দ্রিমার কথায়, তিনি একা ঘুরতে যেতেই বেশি ভালোবাসেন। লোকজন বেশি থাকলে তাঁর ভালো লাগে। দেবচন্দ্রিমা জানান, ঘুরতে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে সময় কাটাতে, তাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে বেশি আগ্রহী তিনি। বেশিদিন বাড়িতে থাকতে ভালোই লাগে না তাঁর!
দেবচন্দ্রিমা এও জানান যে ঘুরতে গিয়ে কী কী অ্যাডভেঞ্চার করেছেন তিনি। প্যারাগ্লাইডিং থেকে শুরু করে বাঞ্জিজাম্পিং, স্কাই ডাইভিং সবই ইতিমধ্যে ট্রাই করা হয়ে গিয়েছে তাঁর। তিনি সৌরভকে প্রশ্ন করেন, দাদা এসব কীর্তি কখনও করেছেন কী না। সৌরভ স্পষ্ট জানিয়ে দেন, তিনি এসব করেন নি কখনও।
দেবচন্দ্রিমা এও জিজ্ঞাসা করেন, সৌরভ কখনও বেশ জোরে বেপরোয়া গাড়ি চালিয়েছেন কী না। প্রশ্ন শুনে সৌরভ জবাব দেন, তিনি এমন কখনও করেন নি। কারণ গাড়ি চালানোর সময় সবসময় তাঁর মাথায় থাকত যে তাঁকে নিজের শরীর সুস্থ রাখতে হবে। খেলার জন্য নিজেকে ফিট রাখতে হবে। একটাই জীবন দিয়েছে ভগবান তাই নিজের পরিবারের জন্য নিজেকে রক্ষা করে রাখতে হবে সবসময়।
এরপরই দেবচন্দ্রিমার উদ্দেশে সৌরভ বলেন, “এরকম কখনও করা উচিত নয়। তোমাদের জীবন তো সবে শুরু। এই বয়সে মনে হয় সব ভালো। কিন্তু যতক্ষণ না কিছু বিপদ ঘটে, ততক্ষণ তার ভ্যালু বোঝা যায় না। জীবন নিয়ে কখনও এমন ঝুঁকি নেওয়া ঠিক নয়”। এভাবেই নিজের মতো করে দেবচন্দ্রিমা তথা সকলকেই জীবনের গুরুত্ব বোঝালেন সকলের প্রিয় দাদা।





