ক্ষুদেদের সঙ্গে দাদাগিরির এপিসোড জমজমাট। রবিবার রাতের এই এপিসোডে উপস্থিত ছিলেন দেবী দুর্গা-সহ তাঁর চার সন্তান ও অসুরও। ক্ষুদেদের সঙ্গে চলল দাদার আড্ডা, মজা। তাদের সঙ্গে খেলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ও যেন ফিরে গেলেন নিজের শৈশবে।
দেবীর অসুর বধের একটি দৃশ্য দিয়েই শুরু হয় এদিনের এপিসোড। তারপর দাদাকে নিজের নিজের পরিচয় দেয় তাঁরা। এমন সময়েই অসুরের দাবী, নকল ত্রিশূল হলেই সে যুদ্ধ করবে। কারণ আসল ত্রিশূলে চোখে-মুখে খোঁচা লাগবে। আর এতেই গণেশ তাঁকে নাম দেয় ‘ভীতু আসুর’। গণেশের এই মতে সম্মতিও জানান দাদা। সৌরভ বলেন, “আমি কিন্তু এরকম ভীতু অসুর জীবনে দেখিনি”।
View this post on Instagram
অন্যদিকে তেমনই মা সরস্বতীর কাছে সৌরভ প্রার্থনা করেন, তিনি যেন সানা-র পড়াশোনা দেখেন। আর ধনের দেবী লক্ষীকে অনুরোধ, “দাদার টাকা-পয়সার খেয়াল যেন তিনি রাখেন”। এখানেও বেশ মজাদার কথা বলে গণেশ। তার দাবী, সে চিকেন খেতে ভালোবাসে, তাই তার বাবা চিকেনের দোকান খুলে ফেলেছে। এরইসঙ্গে দাদাকে সে বলে, “তুমি আমাদের দোকানে এস। ফ্রিতে চিকেন দেব। আর তুমি এলে আমাদের দোকানেও অনেক লোক আসবে। আমরা বড়লোক হয়ে যাব”।
View this post on Instagram
ক্ষুদেদের এই দাদাগিরি মন কেড়েছে দর্শকদেরও। সকলেরই মত যে এটা এতদিনের বেষ্ট এপিসোড। আরও বাচ্চাদের নিয়ে দাদাগিরি খেলার অনুরোধও জানানো হয়েছে। বলে রাখি, চলতি বছরের সেপ্টেম্বরেই শুরু হয়েছে ‘দাদাগিরি’র নতুন সিজন। ইতিমধ্যেই নানান তারকারা দাদাগিরি খেলে গিয়েছেন।





