জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri)। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ। মজার মজার এপিসোড নিয়ে আসে দাদাগিরি (Dadagiri)। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কেউ দেখা যায় প্রতিযোগীদের বিভিন্ন উত্তর দিতে।
সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো রাত সাড়ে ন’টা থেকে দেখা যায়। গত অক্টোবর মাসের শুরু হয়েছে দাদাগিরির ১০ নম্বর সিজন। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো। দাদাগিরির এই সিজনে কখনো মঞ্চ আলোকিত করতে এসেছে খুদেরা। আবার কখনো এসেছেন নায়ক নায়িকারা। এসেছেন বহু প্রতিভার মানুষজন।
দাদাগিরি ১০ সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) হামেশাই প্রতিযোগীদের সঙ্গে নানা মজা করতে দেখা যায়। দাদাগিরি বিভিন্ন পর্বে উঠে এসেছে সৌরভ গাঙ্গুলীর পরিবার তার মেয়ে স্ত্রীকে নিয়ে বহু কথা। উঠে এসেছে নানান সিক্রেট। এমনকি টিপ দিতেও দেখা গেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। আবার কখনো প্রতিযোগীদের থেকে আসা প্রশ্নে দাদার উত্তরে হাসতে বাধ্য হয়েছেন সকলে। দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন তার দ্বিতীয় বিয়ের কথা। সম্প্রতি দাদাগিরির এপিসোডের নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। সেখানে দাদাগিরির মঞ্চে উপস্থিত হয়েছেন ম্যারেজ রেজিস্টার।
এদিন জি বাংলার তরফে যে প্রোমো ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। তা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরার জোগাড় দর্শকদের। ভিডিওতে দেখা যাচ্ছে দাদাগিরির মঞ্চে একজন ম্যারেজ রেজিস্টারের সঙ্গে আলাপ করাচ্ছেন সৌরভ (Sourav Ganguly)।
View this post on Instagram
সৌরভ (Sourav Ganguly) বলছেন, ‘দিলীপ হালদার, পেশায় ম্যারেজ রেজিস্টার। ৫ হাজারের উপর বিয়ে দিয়েছেন উনি।’ সৌরভ পরিচয় করিয়ে দিতেই সেই ব্যক্তি বলেন, ‘এখানের সবাইকে বিয়ে দিয়েই ছাড়ব।’ তারপর তার জীবনের আফসোসের কথা বলেন। তিনি বলেন, ‘খুব ইচ্ছে ছিল আপনার রেজিস্ট্রিটা আমি করব।’ সৌরভ (Sourav Ganguly) একটুও দেরি না করে জবাবে বলেন, ‘প্রথমটা হয়ে গিয়েছে পরেরটার সময় আপনাকে বলব।’





