৪০ ডিগ্রি পেরোলো বঙ্গের তাপমাত্রা (temperature)। কলকাতাতেও ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ও বুধবার তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া অস্বস্তিকর থাকবে চড়বে পারদ। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির কোনও পূর্বাভাস এই মুহূর্তে নেই। সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে মঙ্গলবারও উত্তরবঙ্গ ভিজবে বৃষ্টিতে। সঙ্গে ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ ও বুধবার পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বাড়বে আরো অস্বস্তি। দিনের তাপমাত্রা (temperature) সোমবারের থেকে চার পাচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে চলেছে কিছু কিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রয়েছে।
চলতি সপ্তাহে কলকাতা তাপমাত্রা (temperature) ছুঁতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলির মধ্যে বাঁকুড়া তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। ৪০ থেকে ৪২ ডিগ্রি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ চলবে উত্তর ভিজছে বৃষ্টিতে। দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝড়ো হাওয়াও। ৩০ চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বৃষ্টির সাথে।
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ।





