আজ, শুক্রবার ছেলে যথর্বের এক বছরের জন্মদিন পালন করলেন কেজিএফ তারকা যশের স্ত্রী অভিনেত্রী রাধিকা পণ্ডিত। ছেলের এক বছর জন্মদিনের পূর্তিতে তার কিছু অদেখা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
যথর্বের এক বছরের জন্মদিন উপলক্ষে তার জন্মের ঠিক পরক্ষণেরই একটি ছবি পোস্ট করেছেন রাধিকা। এই ছবিতে কেজিএফ তারকা যশকেও দেখা গেছে। এই ছবি ছাড়াও যথর্বের আরও কয়েকটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন তিনি। এই ছবির কোলাজের মধ্যে তাদের মেয়ে আইরাকেও দেখা গিয়েছে। রাধিকার শেয়ার করা এই ছবিগুলি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছোট্ট যথর্বকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যশ ও রাধিকার অনুরাগীরা।
View this post on Instagram
Happy birthday to the one who will always, forever be my baby boy. Love u ❤
২০১৬ সালে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যশ ও রাধিকা। ২০১৮ সালে তাদের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান, আইরা। গতবছর যশ ও রাধিকা স্বাগত জানান তাদের পুত্রসন্তান যথর্বকে। যশ ও রাধিকা দু’জনেই দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা। লকডাউনের মধ্যে মাঝে সাঝেই দুই সন্তানের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করেছেন যশও।





