বিনোদনের জন্য অনেকেই মেগা সিরিয়াল দেখে থাকেন। বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা অনেক আগে থেকেই। তাই এখন টিভি খুললেই ধারাবাহিকের রকম ফের। এখন সিনেমা বা ওয়েব সিরিজের মতই বিনোদনের আরেকটি মাধ্যম বাংলা ধারাবাহিক। এখন টিভির বদলে নিজেদের সময় মত অনেকে ওটিটিতেই দেখে নেন ধারাবাহিকের টেলিকাস্ট এপিসোড। তবে বিনোদনের জন্য সিরিয়াল বন্ধ করেননি। মাধ্যম পরিবর্তিত হয়েছে শুধুমাত্র।
ইদানিং অনেক ধারাবাহিকই বন্ধ হচ্ছে কয়েক মাসে। তিন মাসের মাথাতেও বন্ধ হয়েছে বহু ধারাবাহিক। শুধু টিআরপির জন্য নয় আরও বেশ কিছু কারণে চ্যানেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। জানা গিয়েছে, জি বাংলা চ্যানেলে বন্ধ হতে চলেছে ‘ইচ্ছে পুতুল’। তার পরিবর্তে আসছে নতুন ধারাবাহিক। জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হওয়ায় কিছুটা দুঃখ ছিল দর্শকদের। সেই দুঃখ কমাতেই কি নতুন অনুষ্ঠানের পরিকল্পনা জি বাংলার। চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোন আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি।
টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এই সমস্ত সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের বিশেষ ভাবে সম্মানিত করার জন্য প্রত্যেক বছরই আয়োজন করা হয় বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। প্রত্যেক বছরের মত এবারও আসতে চলেছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। আগামী ২৫ শে ফেব্রুয়ারি টিভির পর্দায় দেখানো হবে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। তার মধ্যেই শোনা যাচ্ছে জি বাংলার নতুন অনুষ্ঠানের কথা।
জি বাংলায় আসছে ‘শিবরাত্রি’। চলতে সপ্তাহেই শিবরাত্রি। এই উপলক্ষে জি বাংলার নতুন অনুষ্ঠান আসতে চলেছে। শিবরাত্রি উপলক্ষেই চ্যানেলের তরফে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধে ছটা থেকে রাত দুটো অব্দি ছিল এই অনুষ্ঠানের শুটিং। শোনা যাচ্ছে এই অনুষ্ঠানে দেখা যাবে জি বাংলার সব অভিনেতা অভিনেত্রীদের। শীঘ্রই আসতে চলেছে এই অনুষ্ঠানের প্রোমো।
সূত্রের খবর অনুযায়ী, গতকাল বিকেল পাঁচটার পর থেকে যে বিভিন্ন ধারাবাহিকের অভিনেত্রীদের শুটিং বন্ধ ছিল। তারা নিজেদের নিজেদের ধারাবাহিকের সেটে ছিলেন না। তারা ছিলেন শিবরাত্রি-র শুটিং ফ্লোরে। কবে টেলিকাস্ট করা হবে এই অনুষ্ঠান তার বিষয়ে বিশদে কিছুই জানা যায়নি। কোন ধারাবাহিকের পরিবর্তে এটি দেখানো হবে তাও আন্দাজ করা যাচ্ছে না। টিআরপি রেট বাড়াতেই কি এই পরিকল্পনা চ্যানেল কর্তৃপক্ষের। তা সময়েরই অপেক্ষা। এখন অপেক্ষা টিভির পর্দায় এই অনুষ্ঠানের প্রোমো দেখার।





