আটকে গেল বিবাহ-বিচ্ছেদ, আগস্ট পর্যন্ত স্বামী- স্ত্রী হিসেবেই থাকতে হবে রোশন ও শ্রাবন্তীকে

২০১৯ সালের জুন মাসে  বেশ গোপনের সঙ্গেই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিয়ে করেছিলেন রোশন সিং-কে। বিয়ের পর নিজের পদবিও বদলে ফেলেছিলেন অভিনেত্রী, রেখেছিলেন শ্রাবন্তী সিং। এরপর বরের সঙ্গে নানান রোম্যান্টিক মুহূর্তের ছবি পোস্ট করতে দেহা যায় শ্রাবন্তীকে। কিন্তু সেই বিয়ে বেশিদিন স্থায়ী হল না।

রোশন ও শ্রাবন্তীর জন্মদিন একই দিনে, ১৩ই আগস্ট। গত বছরও সেই দিনটি একসঙ্গে পালন করেন তারা। সাগরে যান ছুটি কাটাতে। একসঙ্গে নানান ছবিতে ভরে উঠেছিল তাদের সোশ্যাল মিডিয়া।

কিন্তু গত বছর দুর্গাপুজোর সময় থেকেই আলাদা থাকতে শুরু করেন রোশন ও শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট হয়ে যায় তাদের একসঙ্গে থাকা সব ছবি। একে অপরকে আনফলোও করে দেন সোশ্যাল মিডিয়া থেকে। তবে এখনও তারা স্বামী-স্ত্রী। আইনত বিয়ে হয়নি তাদের। এদিকে, চলতি বছরের জুন মাসে রোশন জানান তিনি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান। তাই বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা ধারায় মামলা করেন তিনি।

আরও পড়ুন- হবু মা নুসরতের মৃত্যু কামনা, ‘দাহ হবে না দফন’ প্রশ্ন তুললেন নেটিজেন

সেই মামলার শুনানি ছিল গত বুধবার শিয়ালদহ কোর্টে। রোশন পৌঁছলেও, কোর্ট চত্বরে দেখা মেলেনি শ্রাবন্তীর। তবে উপস্থিত ছিল্লেন অভিনেত্রীর আইনজীবী। নিজের মক্কেলের হয়ে কিছুটা সময় চেয়ে নেন তিনি।

আদালত বলে দে, আদালতে উপস্থিত থাকতে হবে শ্রাবন্তীকে। তাঁকে আদালতে দাঁড়িয়ে বলতে হবে তিনি আদতে এই বিয়েটা মেনে নিতে চান কী না। আদালত শ্রাবন্তীর প্রার্থনা মেনে তাঁকে খানিক সময় দিল। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২১শে আগস্ট। অর্থাৎ আগস্ট পর্যন্ত স্বামী-স্ত্রী হয়েই থাকতে হচ্ছে রোশন ও শ্রাবন্তীকে।

বলে রাখি, শোনা যাচ্ছে অভিরূপ নাগচৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে শ্রাবন্তীর। কিছুদিন আগেই নিজের ফ্ল্যাটেই চর্চিত প্রেমিকের জন্মদিন পালন করেন অভিনেত্রী। সেই আবাসনেরই বাসিন্দা অভিরূপ। সেই জন্মদিনের সেলিব্রেশনে সামিল হন শ্রাবন্তী দিদি এবং মা-ও। সেই ছবি দেখে হতাশ রোশন জানান, “শ্রাবন্তী একের পর এক ভুল করে চলেছে”। আইনত বিবাহিত একজন মেয়ে কীভাবে এমন কাজ করছে সেই নিয়েও হয়রানি প্রকাশ করেন শ্রাবন্তীর স্বামী।

RELATED Articles