‘মহাপ্রভুর চরিত্রে যিশু আমার প্রথম পছন্দ নয়’, মন্তব্য সৃজিতের, অভিনেতা-পরিচালকের সম্পর্কের ফাটল স্পষ্ট

অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সম্পর্ক এককালে বেশ ভালোই ছিল। এখনও রয়েছে কিন্তু তাতে ধরেছে ফাটল। টলিপাড়ায় গুঞ্জন রটেছে মহাপ্রভু শ্রীচৈতন্যের চরিত্র নিয়েই তাদের মধ্যে মন কষাকষি। এর ইঙ্গিত মিলল সৃজিতের কথাতেও।

নানান এদিকে ওদিকের ছবি করে জিশুর অভিনয় কেরিয়ার প্রায় ডুবতে বসেছিল। ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হলেও তাঁর অভিনয় সত্ত্বা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল।

এই সময় তাঁকে ফের ট্র্যাকে ফিরিয়ে আনেন সৃজিত। ‘উমা, ‘নির্বাক’, ‘এক যে ছিল রাজা’, এমন নানান চরিত্রে তাঁকে বলিষ্ঠ চরিত্র দিতে তাঁর কেরিয়ার নতুন করে শুরু করেন পরিচালক, একথা মানতেই হবে। পর্দার বাইরেই এই দুজনের বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- আটকে গেল বিবাহ-বিচ্ছেদ, আগস্ট পর্যন্ত স্বামী- স্ত্রী হিসেবেই থাকতে হবে রোশন ও শ্রাবন্তীকে

কিন্তু এখন হাওয়া অন্য দিকে বইতে শুরু করেছে। মহাপ্রভু শ্রীচৈতন্যের জীবনী নিয়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নামে একটি ছবি করতে চলেছেন সৃজিত। এখনও বাঙালির কাছে শ্রীচৈতন্য বলতে সেই তরুণ যিশুর মুখটাই ভেসে ওঠে। এই চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন যিশু।

এই কারণেই নতুন ছবির প্রযোজক বাঙালির সেই আবেগ ফিরিয়ে আনতে যিশুকেই এই ছবিতে মহাপ্রভু হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু সৃজিতের কথায় চিত্রনাট্য যখন তিনি লিখেছেন, তাহলে অভিনেতাও তিনিই বাছবেন। সেই সময় তাঁর মাথায় ঘুরছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম। যিশুর নাম সৃজিতের মাথায় আসেই নি। একথা নিজেই স্বীকার করেছেন সৃজিত।

তবে এদিকে আবার অন্যরকম কথাই শোনা যাচ্ছে। সূত্রের খবর বলছে, আগামী বছর যে ছবি শুরু হবে, তার জন্য নিজের ডেট আটকে রাখতে নারাজ যিশু। কারণ তিনি ইতিমধ্যেই হিন্দি, বাংলা মিলিয়ে বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন।

আরও পড়ুন- হবু মা নুসরতের মৃত্যু কামনা, ‘দাহ হবে না দফন’ প্রশ্ন তুললেন নেটিজেন

তাছাড়া, যিশুর ঘনিষ্ঠদের মতে, ছবির সেটে সৃজিতের ব্যবহার নিয়ে বিরক্ত হয়ে উঠেছেন যিশু। অনেকেরই এটা জানা যে নিজের মনের মতো শট না পেলে উত্তেজিত হয়ে বেজায় চোটপাট করেন সৃজিত। কিন্তু সেটা আর নিতে পারছিলেন না অভিনেতা। তাই আরই পিছিয়ে আসা। তবে মহাপ্রভুর চরিত্রে শেষ পর্যন্ত কাকে দেখা যায়, এখন সেটারই অপেক্ষা।

RELATED Articles