ব্যাকগ্রাউন্ডে ‘দিল কো হাজার বার রোকা’ গান! ‘কেন বারবার প্রেম করতে যাও’, নেটিজেনদের কটাক্ষের মুখে শ্রাবন্তী

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, টলিউডের একটি অত্যন্ত পরিচিত নাম। নিজের অভিনয় জীবন তো বটেই তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সংবাদমাধ্যমে মাঝেমধ্যেই শিরোনামে থাকেন তিনি। কিছুমাস আগেই তাঁর তৃতীয় বিয়ে ভেঙে যাওয়া নিয়ে তাঁকে নিয়ে চর্চার অন্ত ছিল না। এবার ফের একবার নিজের নতুন লাভ লাইভ নিয়ে তিনি চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন।

অভিনেত্রীর রূপ ও হাসির ছটাতেই পাগল হন তাঁর প্রেমিক। বিয়ে ভাঙার পর অন্য একটি সম্পর্কে যেতে বিশেষ সময় নেন না অভিনেত্রী। তৃতীয়বার তাঁর বিয়ে ভেঙেছে। এরপর ফের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। নতুন চর্চিত প্রেমিককে তাঁর জন্মদিনে হীরের আংটিও উপহার দিয়েছেন তিনি। এমনকি, বাড়িতেই প্রেমিককে নিয়ে পার্টি করতেও দেখা গিয়েছে তাঁকে। এসব নিয়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হয়েছেন শ্রাবন্তী।

আরও পড়ুন- মাস্ক-সামাজিক দূরত্ব উপেক্ষা করেই মেট্রোয় চড়ে বসল ‘বিশেষ যাত্রী’, সহযাত্রীদের সঙ্গে সানন্দে ভ্রমণ বাঁদরের

সম্প্রতি, একটি গয়না প্রস্তুতকারক সংস্থার হয়ে একটি বিজ্ঞাপনের ভিডিও শুট করেন শ্রাবন্তী। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘মার্ডার’ ছবির ‘দিল কো হাজার বার রোকা’ গানটি। ব্যস এই থেকেই শুরু বিতর্ক।

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

এই গানের মাধ্যমে অভিনেত্রী কী বোঝাতে চাইলেন, সেই নিয়েই উঠেছে প্রশ্ন। হঠাৎ করে পেয়ারকে ধোকা কেন তিনি বললেন, তা তো সকলেরই জানা। কিন্তু এরপরও কেন নিজের মনকে আটকে রাখতে পারছেন না তিনি? প্রেম থেকে নিজেকে সরাতে চাইলেও যে কিছুতেই তা সম্ভব হচ্ছে না, এও বুঝিয়ে দিলেন শ্রাবন্তী।

আরও পড়ুন- সামনে আসছে একের পর এক সাংসদ-বিধায়কের নানান কেচ্ছার কাহিনী, চরম বিড়ম্বনায় তৃণমূল 

এই পোস্ট শেয়ার হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তাঁর এই লুকের প্রশংসা করলেও, কেউ কেউ আবার শ্রাবন্তীকে চূড়ান্ত ট্রোল করেছেন। এক নেটিজেন লেখেন, “দিল কো রোককে হি রাখনা, নেহি তো ফির এক অউর লড়কে কা জিন্দেগি বরবাদ হোগা”। অন্য একজনের মতে, “যদি এতই বোঝো পেয়ার ধোকা, তাহলে বার বার প্রেম করতে যাও কেন, বিয়েই বা কর কেন”। অন্য় একজন লেখেন “আর জীবন নষ্ট করো না”।এরকমই নানান মিশ্র প্রতিক্রিয়ায় ভরে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স।

RELATED Articles