টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই টলিউডে কাজ করছেন তিনি। ব্যক্তিগত জীবনে একাধিক সমস্যা বিচ্ছেদ, প্রেম, বিবাহ বিচ্ছেদ নেমে এলেও নিজের সন্তানের প্রেম নিয়ে খোলামেলা থাকেন অভিনেত্রী।
ছেলে অভিমন্যুর সাথে কলকাতার অন্যতম জনপ্রিয় মডেল দামিনীর সম্পর্ক দীর্ঘদিনের। তাদের সোশ্যাল মিডিয়া চোখ রাখলেই দেখা যায় একসাথে নানা জায়গায় ঘুরে বেড়ান তারা।একসঙ্গে কাশ্মীর, মালদ্বীপ ঘুরতেও যান।
আর তাই দামিনীর জন্মদিন জমিয়ে সেলিব্রেশন করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দামিনীকে পাশে নিয়ে সেলফি তুলেছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম থেকে সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন ‘হ্যাপি বার্থডে বিউটিফুল।’ পাশাপাশি জন্মদিনের উপহার হিসেবে ক্যামেরা গিফ্ট করেছেন শ্রাবন্তী।

এই বছরের শুরুর দিকেই নিজের প্রেমের কথা সোশ্যাল মিডিয়া জানায় শ্রাবন্তী পুত্র অভিমন্যু। প্রেমিকা দামিনীর সাথে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন , ‘আপনি যাকে ফোন করেছেন তিনি এখন প্রেমে রয়েছেন’।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ব্যক্তিগত জীবন রীতিমত আলোচনার বিষয় সংবাদমাধ্যমে। একাধিকবার বিচ্ছেদের মুখে পড়েছেন অভিনেত্রী। তবুও নিজের ছেলের সম্পর্কে সেই আঁচ পড়তে দেননি তিনি। বরং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়া থেকে বার বার এই নিয়ে কটাক্ষ উড়ে আসে। অনেকের দাবি শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর সম্পর্কও টিকবে না বেশিদিন। কারণ, লোক দেখানো সম্পর্কেই নাকি বিশ্বাসী অভিমন্যু। যদিও এসব নিয়ে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী।





