অ’ন্তঃস্বত্ত্বা ধর্ষিতার চরিত্রে অভিনয় করে গা কেঁপে উঠেছে পটল কুমার গানওয়ালা হিয়া দে’র!সংবাদমাধ্যমে খোলামেলা অভিনেত্রী

সম্প্রতি মুক্তি পাচ্ছে অংশুমান প্রত্যুষের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা নির্ভয়া। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন পটল কুমার গানওয়ালা খ্যাত অভিনেত্রী হিয়া দে। ধারাবাহিকের দৌলতে বর্তমানে চেনা মুখ হিয়া। নতুন সিনেমা মুক্তির আগে সংবাদমাধ্যমের কাছে খোলামেলা সাক্ষাৎকারে অভিনেত্রী।

অভিনেত্রী জন্মদিনের মাত্র দু’দিন আগেই প্রথম সিনেমা বড় পর্দায় মুক্তি পাচ্ছে। স্বাভাবিকভাবেই উত্তেজিত হিয়া। নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী জানান আমার চরিত্রের নাম পিয়ালি। কিশোরী মেয়ে। ধ’র্ষণের কারণে অ’ন্তঃস্বত্ত্বা হয়ে পড়বে। এর বেশি আপাতত আর কিছু বলতে পারব না।অ'ন্তঃস্বত্ত্বা ধর্ষিতার চরিত্রে অভিনয় করে গা কেঁপে উঠেছে পটল কুমার গানওয়ালা হিয়া দে'র!সংবাদমাধ্যমে খোলামেলা অভিনেত্রী

পরিচালকের কাছ থেকে চরিত্র সম্পর্কে জানার পর চ্যালেঞ্জ নিতে পছন্দ করেছিলেন অভিনেত্রী। শুরুতে একটু দ্বিধায় ভুগলেও পরে তিনি রাজী হয়ে যান। তার কথায় এই ধরনের চরিত্র চট করে পাওয়া যায় না। চিত্রনাট্য শোনার পরে মনের জোর আরও একটু বাড়ল। মা অবশ্য জানতে চেয়েছিলেন, পারবি তো? বলেছিলাম, ঠিক পারব।

পিয়ালির চরিত্রে নিজেকে মেলে ধরতে বেশ পরিশ্রম করেছেন অভিনেত্রী। তার কথায় পিয়ালি চরিত্রে অভিনয়ের আগে এই ধরনের চরিত্রে যাঁরা অভিনয় করেছেন তাঁদের অভিনয় দেখেছি। যদিও এই বয়সের কোনও চরিত্র দেখিনি। তবে ছবি দেখতে দেখতেই মোটামুটি আন্দাজ করে নিয়েছি, আমায় কী করতে হবে।” কথা প্রসঙ্গে তিনি তার সহ অভিনেতা অভিনেত্রী ওপর ভালোবাসার কথা জানান। তিনি বলেন “যখনই কোনও অভিনয়ে আটকে গিয়েছি, সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, শ্রীলেখা মিত্রের মধ্যে কেউ না কেউ দেখিয়ে দিয়েছেন। আর আমি ঠিক করেই নিয়েছিলাম, ক্যামেরার সামনে যেমন অনুভূতি আসবে সেটাই তুলে ধরব।”অ'ন্তঃস্বত্ত্বা ধর্ষিতার চরিত্রে অভিনয় করে গা কেঁপে উঠেছে পটল কুমার গানওয়ালা হিয়া দে'র!সংবাদমাধ্যমে খোলামেলা অভিনেত্রী

বড় পর্দায় হিয়াকে ধ’র্ষিতা এবং অ’ন্তঃস্বত্ত্বা নারীর চরিত্রে দেখা যাবে এই চরিত্রে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী জানান শ্যুটিংয়ের সময় একটা কথাই মাথায় থাকত, অভিনয় যেন নিখুঁত হয়। তাই চারপাশে কে দেখল, কী বলল? কিচ্ছু মাথায় রাখতাম না। এ ভাবেই আমার অংশের দৃশ্য অভিনয় করেছি।

সকলের পছন্দের পটল কুমার গানওয়ালা থেকে বর্তমানে এক অ’ন্তঃস্বত্ত্বা ধ’র্ষিতা চরিত্রে। এই প্রসঙ্গে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন সংবাদমাধ্যমে। তিনি জানান ধারাবাহিকে অভিনয়ের সময় চুল কেটে খুবই কষ্ট হয়েছিল। পরে যখন বুঝেছিলাম পটল কুমার হতে গেলে ওটা দরকার, আর মনখারাপ করেনি। ‘পিয়ালি’ ভীষণ শক্ত চরিত্র। তাকে বুঝতে, নিজের মধ্যে বসিয়ে নিতে পরিশ্রম করতে হয়েছে অনেক। প্রথম প্রথম তাই খুব ভয় করত। ‘পিয়ালি’কে আমি মনে হয় কোনও দিনই ভুলতে পারব না।

আগামী নভেম্বরে মুক্তি পাচ্ছে অংশুমান প্রত্যুষের সিনেমা নির্ভয়া।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles